IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’মাঠে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবল দল২ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে তলিয়ে যাচ্ছে পাকা ধান, কৃষকের কান্না‘আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত ‘চমৎকার’’আজ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশবাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণ
Home >> রাজশাহী >> এসটিএস নির্মাণে রাজশাহীর বিভিন্ন জায়গা পরিদর্শনে মেয়র লিটন

এসটিএস নির্মাণে রাজশাহীর বিভিন্ন জায়গা পরিদর্শনে মেয়র লিটন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বর্জ্য ব্যবস্থাপনার আরো আধুনিকায়নে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ হতে যাচ্ছে। এসটিএস নির্মাণ উপলক্ষ্যে কাউন্সিলরবন্দকে সাথে নিয়ে মহানগরীর বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রোববার দুপুরে বিভিন্ন স্থান পরিদর্শন করেন মেয়র।

শুরুতে নগরীর ভদ্রা এলাকায় জায়গা পরিদর্শন করেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর ভদ্রা রেলওয়ে বস্তি, ঐতিহ্য চত্বর, কোর্ট স্টেশন, ভেড়িপাড়া মোড়, রাজপাড়া থানার মোড়, মাদ্রাসা মাঠের পেছনেপাশ, বড়কুটি এলাকা, কেদুরমোড় ও সপুরা এলাকা পরিদর্শন করেন মেয়র।

এসময় বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা অনন্য ইসলাম নির্ঝর, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, সহকারী আর্কিটেক্ট জহুরুল আনোয়ার অনন্ত, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবিড় প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে একটি করে এসটিএস নির্মাণের পরিকল্পনা রয়েছে। ১ম পর্যায়ে ১২টি এসটিএস নির্মাণে স্থান নির্ধারণ করা হয়েছে। ১ম পর্যায়ের ১ম ধাপে অন্তত ৫টি এসটিএস নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news