IMG-LOGO

শুক্রবার, ১৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমনগোমস্তাপুরে বালাইনাশক ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে কৃষক প্রশিক্ষণমিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদানসিংড়ায় ডাক্তার ও পুলিশ হতে চায় সুরাইয়া-ইব্রাহিমপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাই মদ ধ্বংসমহাদেবপুরের সড়কে ঝরলো সেনা সদস্যের প্রাণমহাদেবপুরে আরাফাত রহমান কোকোর ৫৭ তম জন্মদিন পালনভোলাহাটে পনিতে ডুবে দুই শিশুর প্রাণহানীমহাদেবপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর প্রাণহানীসিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজাফুলবাড়ীতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাপোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে নিবন্ধন সংক্রান্ত সভাসিংড়ায় দাখিলে উপজেলা সেরা শোলাকুড়া মাদ্রাসামান্দায় ডাসকো ফাউন্ডেশনের বৃক্ষরোপণমান্দায় শিশু ও নারী সুরক্ষায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
Home >> রাজশাহী >> মানবাধিকার সুরক্ষাকর্মীদের নারী ও মেয়েদের অধিকার বিষয়ক কর্মশালা

মানবাধিকার সুরক্ষাকর্মীদের নারী ও মেয়েদের অধিকার বিষয়ক কর্মশালা

প্রতিকী ছবি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে নিউজ নেটওয়ার্কের উদ্যোগে নারী ও মেয়েদের অধিকার বিষয়ক তিন দিনের প্রশিক্ষণের দ্বিতীয় পর্বের কর্মশালা শুরু হয়েছে। রাজশাহী পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে রোববার কর্মশালা শুরু হয়।

এর আগে গত বৃহস্পতিবার প্রথম পর্বের কর্মশালা শুরু হয়ে গত শনিবার কর্মশালা শেষে হয়। ইউরোপিয় ইউনিয়নের সহায়তায় আয়োজিত এ কর্মশালায় রাজশাহীর দুটি পত্রিকার দুইজন সম্পাদক, ১৩ জন সাংবাদিক, পাঁচজন বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা এবং পাঁচজন সমাজকর্মী অংশ নিয়েছিলেন।

রোববার সম্পাদকদের মধ্যে ছিলেন, রাজশাহীর স্থানীয় দৈনিক সোনার দেশের আকবারুল হাসান মিল্লাত ও নতুন প্রভাতের সোহেল মাহাবুব। কর্মশালায় রাজশাহীর মানবাধিকার সুরক্ষাকর্মীদের নারী ও শিশুদের অধিকার ও আন্তর্জাতিক আইনমান বিষয়ে প্রেজেন্টেশন তুলে ধরেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী শহীদুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন, সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ।

প্রথম পর্বের কর্মশালা শেষ হওয়ায় রোববার থেকেই শুরু হয় দ্বিতীয় দলের কর্মশালা। এভাবে চারটি দলে মোট ১০০ জন কর্মশালায় অংশ নেবেন, যারা মানবাধিকার রক্ষায় কাজ করেন। চার দলের জন্য কর্মশালা চলবে মোট ১২ দিন। কর্মশালায় নারী ও মেয়েদের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিক, ধর্মীয় নেতা এবং সমাজকর্মীরা কীভাবে কাজ করতে পারেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হচ্ছে। কর্মশালায় সার্বিক দায়িত্বে কাজ করছেন সিল্ক কো-অর্ডিনেটর মাসুমা ইউসুফ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031