IMG-LOGO

বুধবার, ২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ভবানীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র‍্যালিদেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জনগনকেসঙ্গে নিয়ে প্রতিহত করা হবে: ভূমিমন্ত্রী মিনুরাজশাহী চেম্বারের সদস্যদের জন্য ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ফ্রি হেলথ ক্যাম্পনির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে’ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতমহাদেবপুরে বিএনপির ৪৮তমপ্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তারপুঠিয়ায় আনন্দঘোন পরিবেশে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতরাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসিংড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশগণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষাকারী দল বিএনপি : মিনু‘নতুন পে স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে’নেপাল-চীনে বন্যা-ভূমিধস, মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> ‘আল্লাহ যেন বঙ্গবন্ধুকে স্বপরিবারে জান্নাতবাসি করেন, এই দোয়াই চায়’

‘আল্লাহ যেন বঙ্গবন্ধুকে স্বপরিবারে জান্নাতবাসি করেন, এই দোয়াই চায়’

ধূমকেতু প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী আমরা আমাদের বিভিন্ন কর্মসূচী অব্যাহিত রেখেছিলাম। দিবসটিকে ঘিরে আজকে আমরা সেলাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ, অসহায় ও অসচ্ছল যারা মেশিনের অভাবে তাদের কর্মজীবন শুরু করতে পারছে না এমন ১০ জন ছেলে এবং মেয়েকে আমরা সেলাই মেশিন প্রদান করেছি।

রোববার বেলা ১২ টার দিকে নগরীর মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অসহায়, হতদরিদ্র, অসচ্ছল নারী-পুরুষের মাঝে সেলাই মেশিন বিতরণকালে এ কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়ে আমি ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহীন আকতার রেণীর উদ্যোগে এই সেলাই মেশিনগুলো বিতরণ করেছি। এটির মাধ্যমে আমরা মনে করি যে অস্বচ্ছল পরিবারগুলোতে স্বচ্ছলতা ফিরে আসবে। তারা স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে। সাংসারিক জীবনে একটু ভালো থাকলে হয়তো তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য, আল্লাহ যেন বঙ্গবন্ধুকে স্বপরিবারে জান্নাতবাসি করেন। এই দোয়াই তাদের কাছে চাই।

ডাবলু সরকার আরও বলেন, এই কর্মসূচী আমাদের অব্যাহত থাকবে। আরও যারা দুস্থ আছে তেমন ব্যক্তিদের খুঁজে প্রতিমাসেই কাউকে না কাউকে মেশিন দেয়ার প্রতিজ্ঞা নিয়েছি। কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল ৩০ শে আগস্ট বেলা ১১ টায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরনের মধ্যে দিয়েই আমাদের মাসব্যাপী কর্মসূচী সমাপ্ত ঘোষণা করবো।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031