IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তা
Home >> রাজশাহী >> রাজশাহীতে বেকারত্ব দুর করতে রেডার নতুন উদ্যোগ

রাজশাহীতে বেকারত্ব দুর করতে রেডার নতুন উদ্যোগ

ধূমকেতু প্রতিবেদক : শুধু আবাসনই নয়, রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশন (রেডা)। করোনাকালীন সময়ে বেকার ও আয় কমে যাওয়ায় মানুষদের আবারো ঘুরে দাঁড়ানোর মূল লক্ষ্য রেডার। রাসিকের সহযোগিতা ও রেডার সার্বিক তত্ত্বাবধায়নে ‘আমরা হবো উদ্যোক্তা, নতুন দিগন্তের নতুন সম্ভাবনা’ শ্লোগান নিয়ে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি ও ব্যবসায়ীদের স্বাবলম্বী করার উদ্দ্যেশ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। সম্ভাবনা থাকার পরও যারা কিছু করতে পারছেন না সেসব ব্যক্তিদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে একজন সম্ভবনাময় উদ্যোক্তা। এ উপলক্ষে সোমবার দুপুরে নগরীর অলকার মোড়ের চেম্বার ভবনে রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের (রেডা) কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এতে বক্তব্য রাখের রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজি।

সংবাদ সম্মেলনে রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজি বলেন, করোনার কারণে রাজশাহীতে অনেক ব্যবসায়ী মুলধন হারিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। অনেক উদ্যোক্তা পুঁজি না থাকায় ব্যবসা দাঁড় করাতে পারছেন না। যদিও রাজশাহীতে কর্মসংস্থানের ব্যবস্থা কম। সব দিক বিবেচনা করে ও রেডার দায়বদ্ধার জায়গা থেকে নতুন নতুন উদ্যোক্ত সৃষ্টি করে প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থ্যানের সৃষ্টি করা রেডার মূল লক্ষ্য। নগরীকে সাজাতে রেডার সদস্যরা যেমন কাজ করছেন তেমনি বেকার সমস্যা সমাধানের লক্ষ্যেও রেডা কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, একজন উদ্যোক্তার পুঁজি না থাকার কারণে দেখা যায় ব্যবসা দাঁড় করাতে পারেন না। আবার অনেকেই আছে যাদের মেধা থাকার পরও উন্নত প্রশিক্ষণ না থাকায় ব্যবসা করার আগ্রহ দেখায় না। বিষয়গুলো বিবেচনা করে রেডা নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষে পুঁজি ও প্রশিক্ষণ দিয়ে মেধা সম্পুর্ণ ব্যক্তিকে স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে ১শ’ জনকে উন্নত প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হবে। এ ক্ষেত্রে যারা ব্যাংক লোন পাওয়ার যোগ্য অথচ ব্যাংক লোন পান না তাদের ব্যাংক লোনের ব্যবস্থা করে দেয়া হবে। আর যাদের ব্যাংক লোন পাওয়ার যোগ্যতা নেই তাদের রেডার পক্ষে পুঁজির ব্যবস্থা করে ব্যবসায় দাঁড় করে দেয়া হবে। এভাবে পর্যায়ক্রমে বেকার গণগোষ্টিকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধশালী রাজশাহী গড়ার কাজ রেডার পক্ষে অব্যাহত থাকবে।

তিনি বলেন, একজন উদ্যোক্ত রেডার অয়েব সাইট (www.redabd.com) থেকে ফর্ম তুলে তা পুরণ করে আবেদন করতে পারবেন। পরে সেই ফর্ম যাচাই বাছাই শেষে আমরা একশ জনকে বিশেষ প্রশিক্ষণ দেবো। একই সাথে ব্যবসার সার্বিক বিষয়গুলো রেডার পক্ষে দেখা শোনা করা হবে। তিনি আরো বলেন, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহীরা অয়েব সাইট থেকে ফর্ম সংগ্রহ করে আবেদন করতে পারবেন। এই প্রশিক্ষণ নিয়ে একজন ব্যক্তি এক বছরের মধ্যে স্বাবলম্বী হতে পারবেন বলে আশা করা যায়।

রেডার সভাপতি তৌফিকুর রহমান বলেন, আমরা চাই রাজশাহীতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক। আর রাজশাহীর পণ্য দেশের বিভিন্ন জায়গায় সুনাম অর্জন করুক। কারণ রাজশাহী একটি সম্ভাবনাময় শহর। এখান থেকে অনেক ভাল কিছু করা সম্বব। কিন্তু এখানে দিক নিদের্শনা ও উন্নত প্রশিক্ষনের ব্যবস্থা না থাকার কারণে ব্যবসায়ী মনোভাব থাকার পরও অনেকেই ঘুরে দাঁড়াতে পারে। আর যারা ব্যবসায়ী মনোভাব থাকার পরও ঘুরে দাড়াতে পারছে না রেডা তাদের সার্বিক সহযোগিতা করবে। উদ্যোক্ত একজন চা বিক্রেতা হতে পারে, একজন হস্তশিল্পী হতে পারে অথবা বেকারও হতে পারে। আমরা চাই রাজশাহীতে বেকার সমস্যা কমে আসুক। এই সাথে যাদের ব্যবসা করার সুযোগ আছে কিন্তু নানা প্রতিবন্ধকতায় করতে পারছে না তারা নতুন উদ্যামে ব্যবসা শুরু করুক।

এসময় উপস্থিত ছিলেন, রেডার সহসভাপতি এ্যাড. এরশাদ আলী ঈশা, সাংগঠনিক সম্পাদক মেজবা উল বারি সওদাগর, কোষাধ্যক্ষ আশিকুর রহমান, প্রচার সম্পাদক আক্তারুল হুদা রুমেল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, আইনশৃংখলা সম্পাদক আ.জ.ম ওয়ালিউল্লাহ বাপন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031