IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণ
Home >> রাজশাহী >> পুঠিয়ায় দু’গ্রামের সংঘর্ষের ঘটনায় আটক ২২

পুঠিয়ায় দু’গ্রামের সংঘর্ষের ঘটনায় আটক ২২

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ার দিঘলকান্দী ও চারঘাট উপজেলার শিবপুর গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় দুই থানাতে পৃথক দু’টি মামলা হয়েছে। চারঘাট থানায় হত্যা ও পুঠিয়া থানায় পুলিশের ওপর হামলা ও সরকারী কাজে বাধা প্রদানের মামলা করা হয়েছে। এতে দু’থানায় মোট একশ’ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৫শতাধিক আসামি করা হয়েছে। এর মধ্যে বেশীর ভাগ আসামী পুঠিয়ার দিঘলকান্দী গ্রামের। এদিকে দু’গ্রামবাসীর সংঘর্ষের পর গ্রেফতার এড়াতে দিঘলকান্দী গ্রামের সকল পুরুষ মানুষ এলাকা ছেড়ে পালিয়ে রয়েছেন।

জানাগেছে, দিঘলকান্দী ও শিবপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের মধ্যে ভ্যান চালক রেজাউল করিমকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছেলে আব্দুল্লাহ বাদী হয়ে চারঘাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ৪৮ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা শতাধিক আসামি করা হয়েছে। চারঘাট থানা পুলিশ ইতিমধ্যে ১৪ জনকে আটক করেছেন। অপরদিকে পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় ১০ জানুয়ারী সকালে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানার উপপরিদর্শক সইবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে আরো ৩ থেকে ৪শ’জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এ ঘটনায় পুঠিয়া থানা পুলিশ ৮ জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ও পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ভ্যান চালককে পিটিয়ে হত্যা, পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় ইতিমধ্যে ২২ জন আসামীকে আটক করা হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা চলছে বলে জানান তারা।

উল্লেখ্য, পুঠিয়ার দিঘলকান্দী ও চারঘাট উপজেলার শিবপুর গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন থেকে মতবিরোধ চলছিল। উভয়পক্ষের বিরোধ নিরসনে গত ৯ জানুয়ারী বিকেলে বটতলা বাজারে সালিশ বৈঠককের আয়োজন করা হয়। বৈঠক চলাকালিন সময়ে দু’পক্ষের সংঘর্ষে রেজাউল করিম (৫০) নামের একজন ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31