ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং সরকারের নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘নিরাপদ খাদ্য’ (মোড়কবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা ২০২৬ দ্রুত বাস্তবায়নের সেন্টার ফর ল এন্ড এফেয়ার্স (সিএলপিএ) এর সহয়োগিতায় লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) শনিবার (১২ সেপ্টেম্বর) রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন-এর মাধ্যমে খাদ্য প্রতিমন্ত্রী বরাবর ডিও লেটার প্রদান করা হয়।
ডিউ লেটারে উল্লেখ করা হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় মোড়কবদ্ধ খাদ্যের উপাদানের সঠিক তথ্য ও স্পষ্ট লেবেলিং অত্যন্ত জরুরী। প্রবিধানমালাটি চুড়ান্ত হলে ভোক্তারা খাদ্যের মান, মেয়াদ এবং ক্ষতিকর উপাদান সম্পর্কে সহজে জানতে পারবেন, যা নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করবে। একই সাথে এটি সরকারের জনস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ খাদ্য সরবরাহের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুতপূর্ন ভুমিকা রাখবে। জনস্বার্স্থ রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরনে প্রবিধানমালাটির দ্রুত বাস্তবায়ন সময়ের দাবি।
লফসের নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন লাকী আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের এই সুপারিশের মাধ্যমে প্রবিধানমালা ২০২৬ দ্রুত চুড়ান্তকরনের প্রক্রিয়ায় ইতিবাচক গতি আসবে এবং সাধারন জনগন সুফল পাবেন।
এসময় উপস্থিত ছিলেন লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মুক্তা সরকার, ফাহমিদা আহমেদ স্মৃতি প্রমুখ।



