IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> রাজশাহী >> টপ নিউজ >> অগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলন

অগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলন

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : “পবার হরিয়ান হচ্ছে বিএনপির একটি উর্বর ভূমি। এছাড়াও হরিয়ান শহরের প্রাণকেন্দ্র হিসেবেও খ্যাত। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে হরিয়ান ইউনিয়নের উন্নয়ন করা অতি জরুরী হয়ে পড়েছে। শনিবার দিনব্যাপী পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এবং পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এসব কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি এমপি হলে জনগণকে আমার দোরগোড়ায় আসতে হবে না, আমিই জনগণের দোরগোড়ায় যাব। আমি আমার সেই প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছি।”

এমপি মিলন বলেন, “বিএনপি জনগণের দল। বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখনই দেশের উন্নয়ন হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশের উন্নয়নের ধারা শুরু করেছিলেন, তা অব্যাহত রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাদেরই উত্তরস্বরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নের জন্য সকাল ৯টার আগে থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নিরলস কাজ করে চলছেন।”

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বিগত সরকারের আমলে বিভিন্ন কলকারখানা বন্ধ ও বিক্রি করে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান সরকার মৃতপ্রায় কলকারখানাগুলো চালু ও সচল করার জন্য প্রণোদনা দিয়ে যাচ্ছে। রাজশাহী দেশবাসীর কাছে শিক্ষানগরী হিসেবে পরিচিত হলেও একসময় এখানে জুট মিল, সুগার মিল, টেক্সটাইল মিলসহ আরও অনেক কারখানা ছিল। এর মধ্যে কয়েকটি মিল বিলীন হয়ে গেছে। তবে বর্তমান প্রধানমন্ত্রী হরিয়ান সুগার মিলটি যেন আরও ভালোভাবে চলতে পারে, সেজন্য মোটা অঙ্কের প্রণোদনা দিয়েছেন। আগামীতেও রাজশাহীর উন্নয়নে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে।”

শনিবার সকালে মোসলেমের মোড়ে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচি শুরু করেন সংসদ সদস্য। এরপর তিনি আশরাফের মোড়, তেঁতুলতলা এবং সুচারণ প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের প্রতিশ্রুতি দেন।

পরে তিনি হরিয়ান সুগার মিল শ্রমিক ইউনিয়নের সঙ্গেও মতবিনিময় করেন। এ সময় শ্রমিকরা তাদের চাকরি স্থায়ীকরণ এবং সুগার মিলে পর্যাপ্ত আখ সরবরাহের ব্যবস্থা করার জোর দাবি জানান। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে এমপি মিলন জানান, ইতোমধ্যে চাকরি স্থায়ীকরণের জন্য তিনি ডিও লেটার প্রদান করেছেন এবং আগামীতে শ্রমিকদের কল্যাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

কর্মসূচি চলাকালে প্রতিটি স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এমপি শফিকুল হক মিলন। এ সময় তিনি বলেন, “প্রধানমন্ত্রী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের পদক্ষেপ নিয়েছেন। এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে এবং গাছের সঠিক পরিচর্যা করতে হবে।”
সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে তিনি এলাকাবাসীকে জানান, “সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া শুরু করেছে। আগামী তিন-চার দিনের মধ্যে হরিয়ান এলাকায় ফ্যামিলি কার্ডের জন্য সরকারি লোকজন বাড়ি বাড়ি যাবেন। আপনারা তাদেরকে সঠিক তথ্য ও নিজস্ব মোবাইল নম্বর প্রদান করে সহযোগিতা করবেন।”
এছাড়াও এদিন তিনি এলাকার অসুস্থ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং হরিয়ার সুহার মিলের অবসরপ্রাপ্ত এক শ্রমিক, স্থানীয় এক বিএনপি সাইফুল ইসলাম পলান এর জানাজায় অংশগ্রহণ করেন।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আলী হোসেন, সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব বাদশা মিয়া, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাবু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক জামান আসাদুল।

এছাড়াও পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাক আহমেদ ছোট, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31