IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> রাজশাহী >> আগ্নেয়াস্ত্র ও ডিলিং লাইসেন্সের স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন (ভিডিও)

আগ্নেয়াস্ত্র ও ডিলিং লাইসেন্সের স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন (ভিডিও)

ধূমকেতু প্রতিবেদক : স্মার্ট লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় রাজশাহী বিভাগে প্রথমবারের মতো রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে ফায়ার আর্মস (আগ্নেয়াস্ত্র) ও ডিলিং লাইসেন্সের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার বেলা ১১ টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার।

প্রধান অতিথি বলেন, রাজশাহী বিভাগে প্রথমবারের মতো রাজশাহী জেলা প্রশাসনের উদ্যেগে স্মার্ট লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়ন করতে যাচ্ছে। এর আওতায় ফায়ার আর্মসসহ সকল ধরনের ডিলিং লাইসেন্স প্রদান কার্যক্রমটি বর্তমান সরকারের ভিশন ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে একটি মাইলফলক। কাগজে লাইসেন্সের পরিবর্তে বায়োমেট্রিক সিকিউরিটিসহ অন্যান্য বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত স্মার্ট কার্ড নাগরিক সেবায় স্বাচ্ছন্দ্য আনবে। আধুনিক স্মার্ট সলিউশন ও আগ্নেয়াস্ত্রসহ সকল প্রকার লাইসেন্সের তথ্য এক ঠিকানাতেই পাওয়া যাবে। এ সিস্টেমের আওতায় যে কোন স্থান থেকে লাইসেন্সের বৈধতা যাচাই করা যাবে। ভুয়া লাইসেন্সের ব্যবহার বন্ধ হয়ে যাবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। অপরাধ দমন, রাষ্ট্রীয় জননিরাপত্তা বিধান সামাজিক শৃঙ্খলা রক্ষা ও ব্যবসা বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্মার্ট লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে ২০ জন বিশিষ্ট ব্যক্তির মাঝে ১০ টি ফায়ার আর্মসের স্মার্ট কার্ড ও ১০টি ডিলিং লাইসেন্সের (ব্যবসায়ীদের জন্য) স্মার্ট কার্ড বিতরণ করেন বিভাগীয় কমিশনার। জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত স্মার্ট কার্ড প্রদানের মাধ্যমে লাইসেন্সের স্মার্ট যুগে প্রবেশ করল রাজশাহী বিভাগ।

জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, ‘২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে সরকারি সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য আগ্নেয়াস্ত্রসহ সকল ডিলিং লাইসেন্স প্রদান ও নবায়ন প্রক্রিয়াটি স্পেকট্রাম আইটি সলিউশনস এর কারিগরি সহযোগিতায় ওয়ান স্টপ সার্ভিস (ওএমএস) মডেলের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। সেবা প্রার্থীরা ঘরে বসেই পোর্টাল ব্যবহার করে অনলাইনের মাধ্যমে লাইসেন্সের আবেদন, ফি জমাদান, তথ্য ও ডকুমেন্ট শেয়ারিং করতে পারবে। নকল প্রতিরোধে স্মার্ট কার্ড লাইসেন্সটিতে ১৮ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। লাইসেন্সের বিভিন্ন তথ্য তাৎক্ষণিক যাচাইয়ের জন্য একটি মোবাইল এ্যাপস ও একটি বিশেষায়িত ডিভাইস ব্যবহার করা হবে। যার মাধ্যমে লাইসেন্স গ্রহীতার এনআইডি নম্বর, লাইসেন্স নম্বর, আঙ্গুলের ছাপসহ ৭ ধরনের তথ্য ব্যবহার করে তাৎক্ষণিক যাচাই করা যায়। কখনও কোন লাইসেন্সধারীর স্মার্ট কার্ডের বিষয়ে সন্দেহ হলে শুধুমাত্র তার ফিঙ্গার প্রিন্ট অথেনটিকেশেনের মাধ্যমেই লাইসেন্সের সঠিকতা যাচাই করা যাবে।

তিনি আরও বলেন, এ সিস্টেমটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হলে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমবে এবং কম সময় লাগবে। স্মার্ট ফোনের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোন মুহূর্তে যে কোন স্থানে লাইসেন্সের বৈধতা যাচাই করা যাবে। আগ্নেয়াস্ত্রসহ সকল প্রকার ডিলিং লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন, অনলাইনে ফি জমা দেয়া এবং সুরক্ষা বৈশিষ্ট্যযুক্ত স্মার্ট কার্ড প্রদান করার ওয়ান স্টপ সার্ভিস (ওএমএস) প্লাটফর্ম হচ্ছে স্মার্ট লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। এরপর মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের সার্বিক দিক আমন্ত্রিত অতিথিগণ ও স্মার্ট কার্ড গ্রহণকারীদের সামনে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি), পরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত ডিআইজি অতিরিক্ত পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ সুপার, সচিব, রাজশাহী সিটি কর্পোরেশন, বিজ্ঞ পিপি, সভাপতি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বার কাউন্সিলের সভাপতি এবং রাজশাহী জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31