IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জে জেলা মৎস্য কর্মকর্তার মাসিক সমন্বয় সভাগাজী নজরুল ৪, স্ত্রী মাকছুদা ১ দিনের রিমান্ড মঞ্জুরপোরশায় ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ডসিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভাবাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি বারী
Home >> রাজশাহী >> ‘জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে’

‘জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে’

ধূমকেতু প্রতিবেদক : চালের মূল্যবৃদ্ধি রোধ ও জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতসহ ৮ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ওয়ার্কার্স পার্টি রাজশাহী জেলা ও মহানগর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর খাদ্য অফিস ঘেরাও করে খাদ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপি দেয়ার আগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল।

সমাবেশে বক্তব্য দেন, ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা, ওয়ার্কার্স পার্টির মহানগর সম্পাদকমÐলীর সদস্য আবদুল মতিন, নাজমুল করিম অপু, মনিরুজ্জামান মনির, ছাত্রমৈত্রীর মহানগর সাধারণ সম্পাদক সম্রাট রায়হান।

বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষরা চালকল মালিকদের সিন্ডিকেটের কাছে বন্দি হয়ে গেছে। দেশীয় কালোবাজারী মজুদদার অপশক্তি বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে দাম বৃদ্ধি করে অমানবিকতার পরিচয় দিয়েছে।

বক্তারা আরও বলেন, কোভিড-১৯ বিশ্বব্যাপী মানুষের জীবনকে বিপর্যস্ত করে ফেলেছে। ইতোমধ্যে দেশে করোনা ভাইরাসের কারণে খাদ্যাভাব দেখা দিয়েছে। এর পিছনে দায়ি চালের মূল্যবৃদ্ধির সেই সিন্ডিকেট। এই সিন্ডিকেটকে দমন করার আহŸান জানানো হয়।

সমাবেশ শেষে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে খাদ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। স্মারকলিপিতে আট দফা দাবিও তুলে ধরা হয়েছে।

দাবিগুলো হল: চালকল মালিকদের চুক্তিমত চাল দিতে বাধ্য করা, মজুত বিরোধী আইন প্রয়োগ, চালের বাজারে সক্রিয় সিন্ডিকেট কঠোরহস্তে দমন, কৃষকদের উপযুক্ত মূল্য ও ধান চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ, উপজেলায় প্যাডিসাইলো নির্মাণ, কৃষকদের সাশ্রয়ী সুদে ঋণ, বছরব্যাপী ১০ টাকা কেজি মূল্যে চাল বিতরণ ও সারা দেশে রেশনিং ব্যবস্থা চালু করা।

সমাবেশে উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সম্পাদকমÐলীর সদস্য সিরাজুর রহমান খান, নগর কমিটির সদস্য ও রাসিকের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, কাশিয়াডাঙা থানার সভাপতি শামীম ইমতিয়াজ, বোয়ালিয়া থানা পূর্বের সাধারণ সম্পাদক সিতানাথ বণিক, যুবমৈত্রীর মহানগর সাধারণ সম্পাদক আবদুল খালেক বকুল, ছাত্রমৈত্রীর রাজশাহী জেলার যুগ্ম আহŸায়ক হাফিজুর রহমান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031