ধূমকেতু প্রতিবেদক : দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রমজান আলী জনির উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় এ প্রজ্জ্বলন কর্মসূচীর আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ০৫ নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক তালিব হাসান মুরাদ, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রলীগের ছাত্রনেতা অনিক, ফিরোজ, ইমরান, আজিজ, আসাস, সাইদ, সাব্বিরসহ ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news