IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্ক
Home >> লাইফস্টাইল >> ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন বরণে সাজবেন যেভাবে

ধূমকেতু নিউজ ডেস্ক : দুইটি বিশেষ দিন একইসঙ্গে। বাঙালি বেশ ঘটা করেই বরাবর উদযাপন করে আসছে পয়লা ফাল্গুন। তারই ধারাবাহিকতায় এ বছর পয়লা ফাল্গুন উদযাপিত হবে ১৪ ফেব্রুয়ারির দিনে।

সবাই জানে, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এ দিনটিকে ঘিরে সবার মনেই ভিন্ন রকমের পরিকল্পনা থাকে। এ বছর একই দিনে বাঙালি দুইটি উৎসব পালন করবে।

আর বাঙালিয়ানার খাতিরে পয়লা ফাল্গুনে সবাই হলুদ বা সুবজ শাড়িতেই নিজেদের জড়িয়ে রাখেন নারীরা। এবারও তার ব্যতিক্রম হবে না। তবে ভালোবাসা দিবসে আবার অনেকেই লাল পোশাক পরতে পছন্দ করেন।

তাই এবারের ১৪ ফেব্রয়ারিতে সবাই যেমন খুশি তেমন পোশাকই পরতে পারেন। কেউ চাইলেই পরতে পারেন হলুদ-সবুজ বা কেউ লাল শাড়ি।

অন্যদিকে পুরুষরাও হলুদ পাঞ্জাবি, লাল বা যেকোনো রঙের পোশাক পরেই দিনটি উদযাপন করতে পারেন। চলুন তবে জেনে নেওয়া যাক ১৪ ফেব্রুয়ারির দিনে কীভাবে সাজবেন-

যেহেতু শীত অনেকটাই কমেছে দিনের বেলায়। তাই ভারি পোশাকের বদলে একটু হালকা পোশাক পরুন এদিন।

এদিন ফুলের বাহার সবখানেই। তাই সাজসজ্জার সঙ্গে চুলে একটু ফুল জড়িয়ে নিতে পারেন। লাল, হলুদ, সাদা যেকোনো রং আপনার পোশাকের সঙ্গে মানিয়ে নিতে পারেন।

দিনে বাইরে বের হলে অনেক বেশি সাজ এড়িয়ে চলুন। উচ্চমাত্রার মেকাপ এড়িয়ে চলুন।

ছেলেদের পাঞ্জাবি একটু জাঁকালো হলে বেশ ভালোই লাগবে।

বিকেলের দিকে বের হলে সঙ্গে একটি শাল রাখুন।

মেয়েরা চুল খোলা না রেখে একটু হাতখোপা বা বেনিতে ফুল গুঁজে নিতে পারেন এতে বেশ জমকালো লাগবে।

শাড়ির সঙ্গে গয়নার রং, ফুলের সংযোগটা যুতসই হচ্ছে কিনা একটু যাঁচাই করে নেবেন।

নারীরা চাইলে জামদানি, সুতি, সিল্ক বা জর্জেটের শাড়ি পরতে পারেন। সঙ্গে থ্রি-কোয়ার্টার ব্লাউজ ভালো মানিয়ে যাবে।

দিনে বের হওয়ার সঙ্গে অবশ্যই সানগ্লাস রাখবেন। আর সানস্ক্রিন মুখে, গলায় ও হাতে মেখে বের হবেন।

চোখ সাজাতে হালকা আইশ্যাডো ব্যবহার করুন। মাশকারা আর আইলাইনার গাঢ় করে লাগিয়ে নিন, চোখের নিচে চওড়া করে কালো কাজল দিন। দেখবেন সাজ ফুটে উঠেছে।

ঠোঁটে দিন লাল কিংবা বাদামি ন্যুড রঙের লিপস্টিক। আর কপালে একটি লাল রঙের বড় টিপ।

যদি কোনো বড় অনুষ্ঠানে যেতে হয়, তবে গর্জিয়াস ড্রেস পরতে পারেন। সঙ্গে হালকা গয়না ও মেকআপ করবেন।

যেহেতু করোনাকাল, তাই বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরবেন। সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার রাখতে ভুলবেন না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031