IMG-LOGO

রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মায়ের মূর্ত প্রতীকই হচ্ছেন বেগম খালেদা জিয়া : ভূমিমন্ত্রী‘গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ’নন্দীগ্রামে বিএনপি নেতা আদরের মাতার ইন্তেকালসিংড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসননিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণরহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্রের উদ্বোধনসিংড়ায় ঢেউটিন প্রদান, চলনবিলে পোনা মাছ অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরি, জড়িত নবম শ্রেণির শিক্ষার্থীরায়গঞ্জে একটি রাস্তা না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয় মুসল্লিরাসিংড়ায় স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কার করলেন এলাকাবাসীবাগমারায় স্বামী-সন্তান ফেলে গর্ভে সন্তান নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধূরাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুরের হাতে পুরস্কার তুলে দেন :ভূমিমন্ত্রী মিনুফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যাদাঁড়িয়ে থাকা লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কা, কেরালায় ৮ শিক্ষার্থী নিহত
Home >> শিক্ষা >> বিশেষ নিউজ >> ‘অটোপাস’ আর তালাবন্দি ক্লাসরুমে বছর পার

‘অটোপাস’ আর তালাবন্দি ক্লাসরুমে বছর পার

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির মধ্যে তালাবন্দি ক্লাসরুম আর বড় কয়েকটি পাবলিক পরীক্ষা বাতিলের মধ্য দিয়ে শেষ হচ্ছে চলতি শিক্ষাবর্ষ। স্কুল-কলেজ বন্ধ থাকলেও সংসদ টেলিভিশন, রেডিও এবং অনলাইনে ক্লাস সম্প্রচার নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে নীতিনির্ধারকরা দাবি করছেন।

ভার্চুয়াল ক্লাসের সুবিধা কত ভাগ শিক্ষার্থী নিতে পারছে তা নিয়ে বিতর্ক থাকলেও নানা মাধ্যমে ৯০ শতাংশ শিক্ষার্থী এর আওতায় এসেছে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে।

দেশে করোনা পরিস্থিতির কারণে গত ৯ মাস ধরে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান সচল হচ্ছে না। চলমান সঙ্কটের কারণে চলতি বছরের জেএসসি-জেডিসি পরীক্ষাসহ ক্লাস পরীক্ষাও বাতিল করে সকলকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হয়েছে।

একইসঙ্গে এইচএসসি সমমান পরীক্ষা বাতিল করে অটোপাসের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে সরকার। পরীক্ষার্থীদের জেএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নম্বর ও জিপিএ নির্ধারণের কাজ চলছে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ক্লাস কার্যক্রম চালিয়ে নেয়া একটি বড় চ্যালেঞ্জ ছিল। এ চ্যালেঞ্জে আমরা অনেকটা সফল হয়েছি। টিভি ও ভার্চুয়াল মাধ্যমে অসমাপ্ত সিলেবাস শেষ করা হয়েছে। এতে আমাদের ৯০ শতাংশ শিক্ষার্থী যুক্ত হয়েছে। তাদের পঠন জ্ঞান যাচাইয়ে ১৮টি অ্যাসাইনমেন্ট করানো হয়েছে। ৯৮ শতাংশ শিক্ষার্থী তা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিয়েছে। যারা এ কার্যক্রম থেকে বঞ্চিত হয়েছে তাদের বিশেষভাবে এগিয়ে নেয়া হবে।’

সচিব আরও বলেন, ‘বর্তমান সংকটময় পরিস্থিতিতে অনেক সম্ভাবনা তৈরি হয়েছে। অনলাইন ক্লাস নিয়মিত চালিয়ে নেয়া হবে। করোনার কারণে দুটি পাবলিক পরীক্ষা বাতিল করতে হয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করার সুযোগ থেকে বঞ্চিত রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সব উন্নয়নমূলক কার্যক্রমের গতি বহাল রয়েছে।’

অনলাইন ক্লাস ও অ্যাসাইনমেন্ট

২৯ মার্চ থেকে সংসদ টেলিভিশনে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ক্লাস কার্যক্রম চালু করা হয়। এছাড়া এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরে অনলাইনে শ্রেণি কার্যক্রম চালু হয়। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ৩০ কর্মদিবসের একটি পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রণয়ন করা হয়। শিক্ষার্থীদের পঠন জ্ঞান অর্জনে ৩০ কর্ম দিবসের মধ্যে প্রতি শিক্ষার্থীর জন্য সপ্তাহে ৩টি করে মোট ১৮ টি অ্যাসাইমেন্ট তৈরি করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণ

দীর্ঘ ১০ বছর স্থগিত থাকার পর নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়। একসঙ্গে এমপিওভুক্ত করা হয়েছে দুই হাজার ৬৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে স্কুল ও কলেজ এক হাজার ৬৪৬টি, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ৪৮৪টি ও মাদরাসা ৫০২টি।

মুজিববর্ষ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সকল বৃত্তি কার্যক্রম ডিজিটালাইজড করা হয়েছে। দেশের সকল বিদ্যালয়ে ১০০টি করে বৃক্ষ রোপন করা হয়েছে। অনলাইন প্লাটফর্মের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ১৩০ রকমের সেবা প্রদান করার উদ্যোগ নেয়া হয়েছে।

উচ্চ শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদফতর কর্তৃক নির্মিত ১০০টি নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠান মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর উদ্বোধন করার কথা রয়েছে।

চলতি বছর ৫০২টি মাদরাসা এমপিওভুক্তি, মাদরাসা শিক্ষা অধিদফতর নিয়োগ বিধিমালা-২০২০ প্রণয়ন, মাদরাসা শিক্ষা বোর্ড আইন-২০২০ প্রণয়ন প্রস্তাব জাতীয় সংসদে প্রক্রিয়াধীন, বিএমটিটিআই নিয়োগ বিধিমালা-২০২০ প্রণয়ন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে প্রক্রিয়াধীন, মাদরাসা শিক্ষায় উচ্চ শিক্ষার পথ সুগম করার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ৫২টি মডেল মাদরাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম বলেন, ‘কারিগরি-মাদরাসা শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। এ শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করে তোলা হচ্ছে।’

তিনি বলেন, ‘কারিগরি শিক্ষার সঙ্গে বড় ট্রেডগুলোকে যুক্ত করা হচ্ছে। এতে চাকরিদাতাদের যুক্ত করা হচ্ছে। এর সুফল আমাদের শিক্ষার্থীরা পাবে। বিশ্বের সঙ্গে সমন্বয় করে কারিগরি শিক্ষার মান বাড়ানো হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031