IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষকবদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণেরচাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিতরায়গঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দরিদ্র কৃষকের ঘরবাড়ি
Home >> শিক্ষা >> টপ নিউজ >> রাজশাহী শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ‘খেলাধুলায় আনন্দ, শিক্ষায় গৌরব -গড়ি সুন্দর ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের উদ্যোগে কুচকাওয়াজ ও মনমুগ্ধকর ডিসপ্লের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান এম. এ. মান্নান খান-এর সভাপতিত্বে বেলুন ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. শামিম আরা চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী (শিক্ষা ও আইসিটি) অতিরিক্ত উপ-কমিশনার টুকটুক তালুকদার, রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান, রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরিচালক ইব্রাহিম হোসেন, রাজশাহী মতিহার থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আবুল কালাম আজাদ সুইট।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক ছিলেন শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী পরিচালক রোটারিয়ান প্রকৌশলী নাজমা রহমান ও আহ্বায়ক ছিলেন শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদ।

ক্রীড়া প্রতিযোগিতায় প্রভাতী ও দিবাসহ মোট তিন শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ছোটদের খেলার মধ্যে ছিল, ৩০ মিটার দৌড়, বল কুড়ানো দৌড়, ব্যাঙ লাফ, বস্তা দৌড় প্রতিযোগিতা। বড়দের খেলার মধ্যে ছিল, ৫০ মিটার, ১০০ মিটার ও বিভিন্ন দূরত্বের দৌড়, রিলে দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, বল নিক্ষেপ ও চাকতি নিক্ষেপ, গতি ও কৌশলের সমন্বিত প্রতিযোগিতা।

এসময় পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news