IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> শিক্ষা >> লিড নিউজ >> রাবিতে আন্দোলন স্থগিত

রাবিতে আন্দোলন স্থগিত

ধুমকেতু প্রতিবেদক : আলোচনায় বসার আশ্বাস ও এক শিক্ষকের মৃত্যুর ঘটনায় আন্দোলন স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাবেক ও বর্তমান চাকরি প্রত্যাশী নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে রাবি প্রশাসনের পক্ষ থেকে বুধবার আলোচনায় বসার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়।

তথ্যটি নিশ্চিত করে চাকুরি প্রত্যাশী রাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক হাসান বলেন, আজ দুপুরে দুই উপ-উপাচার্যের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দলের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতার ফারুক স্যার মারা যাওয়ায় তারা অন্তত আজকের দিনটিতে আন্দোলন স্থগিত করতে অনুরোধ করেন। তাই আমরা ফারুক স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আন্দোলন স্থগিত করেছি। বিশ্ববিদ্যালয় উপাচার্য আগামীকাল (বুধবার) দুপুর ১২টায় আমাদের সাথে আলোচনায় বসতে চেয়েছেন। আলোচনা ফলপ্রসু হলে আমরা সরে যাবো। নাহলে অনির্দিষ্টকালের জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এদিন দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রশাসন ভবনে ছাত্রলীগের ছয়জন নেতাকর্মীর সঙ্গে আলোচনায় বসেন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, আগামীকাল দুপুর ১২ টায় আলোচনায় বসা হবে। বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের মৃত্যু এবং প্রশাসনের আলোচনায় বসার আশ্বাস সব মিলিয়ে তারা আন্দোলন স্থগিত করেছে।

জানতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার বলেন, আন্দোলনকারীরা শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে আজকের মত আন্দোলন স্থগিত করেছে। আগামীকাল (বুধবার) আবার তাদের সঙ্গে আলোচনা হবে।

এর আগে সোমবার দুপুরে রেজিস্ট্রার দপ্তরের এড-হকে একজন প্রতিবন্ধীর চাকরি নিশ্চিত হলে সন্ধ্যার দিকে অন্য চাকরি প্রত্যাশীরা উপাচার্য ভবনের সামনে জড়ো হন। কিছুক্ষণ অবস্থানের পরে শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার নেতৃত্বে ছয় জনের একটি দল উপাচার্যের সঙ্গে দেখা করেন। উপাচার্য তাদের চাকরি নিশ্চিতের বিষয়ে আশ্বস্ত না করলে বাহিরে এসে রাত নয়টায় উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির চাকরি প্রত্যাশী নেতাকর্মীরা।

প্রায় ১২ঘণ্টা পর মঙ্গলবার সকাল আটটটায় উপাচার্য ভবনের তালা খুলে দেয়া হয়। এদিন সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের দুইটি প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। দুপুরে রাবি প্রশাসনের সঙ্গে আলোচনা বসেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31