IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩কাঁদলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিযোগ ফারুকীর বিরুদ্ধেইরানে হামলাকে ভুল ছিল মনে করেন ৬১ শতাংশ আমেরিকানসিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশসিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানমহাদেবপুরে সিসি ঢালায় রাস্তানির্মাণে অনিয়মের অভিযোগমহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগমহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালননিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিতবাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শনবাঘায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের উদযাপন উপলক্ষে র‌্যালি-আলোচনা সভাবদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানা
Home >> শিক্ষা >> লিড নিউজ >> বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষায় ন্যূনতম ফি নেওয়ার সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষায় ন্যূনতম ফি নেওয়ার সিদ্ধান্ত

123

ধূমকেতু নিউজ ডেস্ক : গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) সমন্বিত ভর্তি পরীক্ষায় ন্যূনতম ফি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির ‘অর্থ উপকমিটি’র প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সমন্বিত ভর্তি পরীক্ষার অর্থ উপকমিটির আহ্বায়ক কামালউদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার বাজেট-সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। বাজেটে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আয়-ব্যয়–সংক্রান্ত খাতগুলো নির্ধারণ করা হয়। করোনা পরিস্থিতি এবং দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় শিক্ষার্থীদের ন্যূনতম পরীক্ষার ফি ধার্য করে সাশ্রয়ী খরচে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া পরবর্তী সভায় পূর্ণাঙ্গ বাজেট প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ২০টি বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোয়াখালী), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুমিল্লা), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যশোর), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবনা), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাঙ্গামাটি), রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (সিরাজগঞ্জ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (গাজীপুর), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর) এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী)।

সভায় উপস্থিত ছিলেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির অর্থ উপকমিটির সদস্য এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আসাদুজ্জামান এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ফারুক উদ্দিন।

সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন- গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930