IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> শিক্ষা >> লিড নিউজ >> রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত ২৬ হাজার ৫৬৮ জন

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত ২৬ হাজার ৫৬৮ জন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাশের হার শতভাগ। চলতি বছরে মোট পরীক্ষার্থী ছিলো এক লাখ ৪৯ হাজার ৯৭৬ জন। এদিকে জিপিএ-৫ পেয়েছে মোট ২৬ হাজার ৫৬৮ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি ফলাফল জমা দিতে ঢাকায় অবস্থায় করছেন।

২০২০ শিক্ষাবর্ষে ২৬ হাজার ৫৬৮ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা ১৪ হাজার ৩ জন, ছাত্রের সংখ্যা ১২ হাজার ৫৬৫ জন।

মোট ১লাখ ৪৯ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ হাজার ১২৯ জন ছাত্র এবং ৬৯ হাজার ৮৪৭ জন ছাত্রী।

বিজ্ঞান শাখায় এবার পরীক্ষার্থী ছিলো ৩৯ হাজার ৯৭ জন। যার মধ্যে ছাত্রীর সংখ্যা ১৭ হাজার ৪৮৫ জন এবং ছাত্র ২১ হাজার ৬১২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৯ হাজার ৭২১ জন। যদের মধ্যে ছাত্র ১০ হাজার ৯০ জন এবং ছাত্রী ৯ হাজার ৬৩১ জন।

মানবিক শাখায় অংশ নেয় ৯১ হাজার ৭৬৩ জন। যদের মধ্যে ছাত্রী ৪৬ হাজার ১২৭ এবং ছাত্রের সংখ্যা ৪৫ হাজার ৬৩৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৪৫২ জন। যদের মধ্যে ছাত্র ১ হাজার ৭৯১ জন এবং ছাত্রী ৩ হাজার ৬৬১ জন।

ব্যবসায় শাখায় অংশ নেয় ১৯ হাজার ১১৬ জন। যাদের মধ্যে ছাত্র ১২ হাজার ৮৮১ জন এবং ছাত্রী ৬ হাজার ২৩৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩৯৫ জন। যদের মধ্যে ছাত্র ৬৮৪ জন এবং ছাত্রী ৭১১ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এবার করোনা মহামারির কারণে পরীক্ষার্থীদের নিজনিজ জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের তুলনামূলক বিশ্লেষণ করে উচ্চমাধ্যমিকের ফল প্রস্তুত করা হয়েছে। এর জন্য আলাদা একটি সফটঅয়ারকে কাজে লাগানো হয়েছে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিতের জন্য ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট সময়মতো সরবরাহ করা হবে।

উল্রেখ্য এর আগে ২০১৯ সালে রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার ছিল ৭৬ দশমিক ৩৮ শতাংশ পাশ করেছে। তার আগে ২০১৮ সালে পাশের হার ছিল ৬৬ দশমিক ৫১ শতাংশ। এবার ১ লাখ ৪৮ হাজার ৬৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৩ হাজার ৫৫০ কৃতকার্য হয়েছেন। এরমধ্যে ৬ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গতবার যা ছিল ৪ হাজার ১৩৮ জন।

ওই বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে ৮টি জেলার মোট ৭৫৮ টি কলেজ অংশ নেয়। ২০১৮ সালে ছিল ৭৫৬টি। এর মধ্যে শতভাগ পাশকৃত কলেজের সংখ্যা ছিল ৩৪টি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31