IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> শিক্ষা >> লিড নিউজ >> প্রাথমিকে ৫ হাজার মামলা, আইনজীবী নিয়োগ দেবে ডিপিই

প্রাথমিকে ৫ হাজার মামলা, আইনজীবী নিয়োগ দেবে ডিপিই

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে বর্তমানে আদালতে চলমান রয়েছে ৫ হাজার মামলা। দিন দিন এ মামলার সংখ্যাও বাড়ছে। মামলা সামলাতে এবার নিজস্ব আইনজীবী নিয়োগের পরিকল্পনা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বাংলাদেশ জার্নালের সঙ্গে ফোনালাপে এমন তথ্য জানিয়েছেন ডিপিই মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম।

অধিদপ্তর সূত্র জানায়, সরকারি স্কুল জাতীয়করণ করার ফলে অনেকেই আদালতে নানা কারণে মামলা করেছেন। ফলে মামলাজট বৃদ্ধি পেয়েছে। এছাড়াও মামলার মেরিট না থাকার পরও নিজস্ব আইনজীবী সংকটে মামলার নিষ্পত্তির সময় দীর্ঘ হচ্ছে। ফলে মামলার জট বাড়ছে দিন দিন ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, গতবার শিক্ষক নিয়োগে মহিলা কোটা পূরণ হয়নি। দেখা যায়, অনেক মহিলা আবেদনকারী নিজেকে যোগ্য দাবি করে আদালতে মামলা করেছেন। একজন সহকারী শিক্ষা কর্মকর্তা অবসরে গেছেন ২০১২ সালে। হঠাৎ তিনি দাবি করছেন, তিনি বীর মুক্তিযোদ্ধা সনদধারী। অথচ চাকরির আবেদনে ও চাকরিকালীন সময়ও তার কোন নির্দিষ্ট তারিখে এমন কোন আবেদন ডিপিইতে বা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে জমা দেননি।

তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা হলে সরকারি চাকরি একবছর বেশি করা যায়। এখন আদালত যদি তার পক্ষে রায়ও দেয় ২০২১ সালে এসে তিনি কি চাকরি করবেন? এরকম অনেক মেধাহীন মামলার বিরুদ্ধে অধিদপ্তরকে লড়তে হচ্ছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইন শাখার সহকারী পরিচালক আতাউর রহমান বাংলাদেশ জার্নালকে বলেন, মামলাগুলো এখন থেকে ডিজিটালাইজ করার উদ্যোগ নেয়া হচ্ছে। সফটওয়ার উন্নয়নের কাজ চলছে। ডিজিটাল এ প্রক্রিয়াটি চালু হলে মামলা পর্যবেক্ষণ, ব্যবস্থাপনায় অনেক পরিবর্তন আসবে। ফলে মামলার বাদী-বিবাদী উভয়ই উপকৃত হবেন। তবে আশার কথা হচ্ছে মামলা লড়তে এবার প্যানেলের মাধ্যমে আইনজীবী নিয়োগ সম্পন্ন হলে বিষয়টি গতিশীল হবে।

বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শামছুদ্দিন বাংলাদেশ জার্নালকে বলেন, আইনজীবী নিয়োগ দেয়া হলে শিক্ষকরা উপকৃত হবেন। মামলার দীর্ঘসূত্রিতাও দূর হবে। এজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে ধন্যবাদ জানান তিনি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম বলেন, সর্বশেষ যে প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হলো এতে দেখা গেছে অনেকেই নিজেকে শিক্ষক দাবি করে মামলা করেছে। এর সংখ্যাই সবচেয়ে বেশি। এমনকি চাকরি সংক্রান্ত ও কোটা নিয়েও অনেক মামলা রয়েছে। এছাড়াও দপ্তরী কাম প্রহরীরাও জাতীয়করণের জন্য মামলা করেছে। তবে আমরা আগামী সাত দিনের মধ্যে তিনজন আইনজীবী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করবো। এরমধ্যে আমরা আইনজীবীদের সঙ্গে বসে তাদের শর্তগুলো যাচাই-বাছাই করে অনুমোদনও দিয়েছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31