IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎপুঠিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি !ভোগান্তিতে গ্রাহকরানৈরাজ্য ও অস্থিতিশীল করার প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপির সমাবেশচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তারআজ সিরাজগঞ্জ সদর ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে কাল সমাবেশরাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভামোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগসিংড়ায় ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যুপোরশায় ছাত্রী-শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের জেরে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভবাঘায় প্রকৃতি, পরিবেশ ও বড়াল নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা,খনন ও অবৈধ দখল মুক্ত করার আশ্বাস এমপি চাঁদেরনিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’
Home >> ধর্ম >> টপ নিউজ >> একটি অবহেলিত সুন্নাহ খতমে তারাবীহ

একটি অবহেলিত সুন্নাহ খতমে তারাবীহ

হোছাইন আহমাদ আযমী : তারাবীহ নামায যেমন সুন্নাতে মুআক্কাদাহ। তেমনি তারাবীহ নামাযে অন্তত এক খতম কুরআন পড়াও সুন্নাতে মুআক্কাদাহ।

দূর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে তারাবীহের সুন্নাত আদায়ে যতোটা যত্নবান হতে দেখা যায়, খতমে তারাবীহের সুন্নাত পালনে ততোটাই উদাশীনতা দেখা যায়।

অথচ সুন্নাতে মুআক্কাদাহ লাগাতার পরিহারকারী কবীরা গোনাহের অপরাধী বিবেচিত হয়।

যারাও খতমে তারাবীহ পড়ে থাকেন, তাদের অধিকাংশ এমন দ্রুততার সাথে তিলাওয়াত করেন, যা কুরআন অবমাননার শামিল। ইল্লা মাশাআল্লাহ।
আল্লাহ তাআলা হেফাজত করুন।

আজকে এক দ্বীনী প্রোগ্রামে যেতে হয়েছিল। ইফতার শেষে দ্রুত গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই। উদ্দেশ্য সময়মত পৌঁছে খতমে তারাবীতে অংশ নেয়া।
গন্তব্যে পৌঁছার আগেই তারাবীর সময় হয়ে যায়। তাই বাধ্য হয়ে যাত্রাবিরতি দেই। একটি থানা শহর। আলিশান মসজিদ। যায়গাটা এমন যেখান থেকে তারাবীহ শেষে আমার গন্তব্যে পৌঁছার গাড়ি পাওয়াটা কঠিন হতে পারে। তবু খতম মিস হবার শংকায় এ রিস্ক নিয়েই গাড়ি থেকে নেমে পড়ি।
মসজিদে ঢুকে দিলটা খুশ হয়ে যায়। মসজিদ ভর্তি মুসল্লি। টাইলস করা মেঝ। এসি চলছে।

ইশার নামায শেষে তারাবীহ শুরু হতেই ভালো লাগা তীব্র ক্ষোভ ও দুঃখে পরিণত হয়। আমার কল্পনায়ও ছিল না যে, একটি থানা শহরের কেন্দ্রস্থলের এমন আলীশান মসজিদে সূরা তারাবীহ হতে পারে।

অথচ কাছাকাছি একাধিক হিফজখানা ও বড় মাদরাসা আছে। ইচ্ছে করলেই হাফেজ পাওয়া যাবে।

তাহলে এমন হবার কারণ কী?

কারণ একটাই খতমে তারাবীহের সুন্নাহ আদায়ে অনীহা।

অথচ হাফেজ পাওয়ার সুযোগ থাকার পরও খতমে তারাবীহের সুন্নাহ পরিত্যাগ করা একটি মারাত্মক গোনাহের কাজ।

যে মসজিদ কর্তৃপক্ষ অনীহাবশত, অলসতা করে এ সুন্নাহ থেকে মুসল্লিদের বঞ্চিত করছে, তারা যেমন গোনাহগার হয়, তেমনি যে মুসল্লিগণ এর প্রতিবাদ করে না, তারাও সমান গোনাহগার।

আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমীন।

হযরত হাসান বসরী রহঃ বলেন, যে ব্যক্তি রমজানে লোকদের (তারাবীর) ইমামতী করে, সে যেন সহজতা অবলম্বন করে। যদি তার কিরাত ধীরে ধীরে হয়, তাহলে যেন এক খতম কুরআন পড়ে। যদি মধ্যম ধরণের হয়, তাহলে দেড় খতম। আর যদি দ্রুত হয়, তাহলে দুই খতম করবে। [মুসান্নাফ ইবনে আবী শাইবা-৫/২২২, হাদীস নং-৭৭৬১]

যখন রমজানের প্রথম রাত আসতো তখন মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী রহঃ এর বন্ধুরা তার কাছে একত্র হয়ে যেতো। তারপর তিনি তাদের নিয়ে [তারাবী] নামায পড়তেন। আর প্রতি রাকাতে তিনি বিশ আয়াত তিলাওয়াত করতেন। আর এভাবে তিনি খতম করতেন। আর যখন সেহরীর সময় হতো, তখন তিনি অর্ধেক থেকে কুরআনের এক তৃতীয়াংশ তিলাওয়াত করতেন। এভাবে সেহরীতে তিন দিনে খতম করতেন। {হাদয়ুস সারী মুকাদ্দিমা ফাতহুল বারী-৬৬}

লেখক : হোছাইন আহমাদ আযমী, শিক্ষক, জামিয়া উসমানিয়া হোছাইনাবাদ, কাটাখালী, রাজশাহী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031