IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> আড়ানী ষ্টেশন এলাকায় মিললো অজ্ঞাত যুবকের দ্বিখন্ডিত লাশ

আড়ানী ষ্টেশন এলাকায় মিললো অজ্ঞাত যুবকের দ্বিখন্ডিত লাশ

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় আড়ানীর ষ্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে বিশ বছর বয়সের অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধারের ৫দিন পর মাহফুজুর রহমান মিশন (২৫) নামের আরেক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরের দিকে আড়ানী রেল স্টেশনের পশ্চিম দিকের রেল লাইনের উপর থেকে মাহফুজুর রহমান মিশনের লাশ উদ্ধার করে ঈশ্বর্দী রেলওয়ে জিআরপি থানা পুলিশ। মাহফুজুর রহমান মিশন উপজেলার নওটিকা গ্রামের মৃত গাজিউর রহমানের ছেলে।

মাহফুজুর রহমান মিশনের মা মুল্লিকা বেওয়া বলেন, সোমবার রাত ৮টার দিকে মোবাইল ফোনে আমার সাথে শেষ কথা হয়। সে আমাকে বলে কে বা কারা চোখ মুখ বেঁধে রেখেছে। আমাকে বাঁচাও বলতেই ফোন কেটে যায়।

মুল্লিকা বেওয়া জানান, রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়ে পীরগাছা বাজারে তার মোবাইল এজেন্ট ও ফ্ল্যাক্রিলোডের দোকানে যায়। প্রতিদিন রাত ৮টার দিকে দোকান থেকে বাড়িতে আসতো। কিন্তু সেদিন আর বাড়িতে আসেনি। তাকে বিভিন্নস্থানে খোঁজ করেও পাওয়া যায়নি।

মাহফুজুর রহমান মিশনের ছোট ভাই রাসেল হোসেন বলেন, আমার ভাই ঢাকায় আম ও লিচুর ব্যবসা করেন। টাকা লেনদেনের বিষয়ে মাঝে মধ্যে ঢাকায় যায়। এছাড়া এলাকায় কিছু ঋণ ছিল। আমার ধারণা, পাওনাদারদের টাকা দিতে না পারায় কৌশলে ডেকে নিয়ে গিয়ে হত্যার পর রেললাইনের উপর ফেলে রেখে গিয়েছে। সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের বিচার দাবি করেন তিনি।

মাহফুজুর রহমান মিশনের মৃত্যুর খবর পেয়ে স্ত্রী তুসি খাতুন তিন বছরের কন্যা সন্তান মেহেরীনকে কোলে নিয়ে স্বামী হারানোর ব্যথায় বিষন্ন মনে বসে বষে ফুপিয়ে কাঁদছে। মুখ দিয়ে কোন কথা বের হচ্ছিলনা তার।

আড়ানী রেল স্টেশনের মাষ্টার সদরুল হোসেন বলেন, ঢাকা, খুলনা, দিনাজপুরসহ বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন রাজশাহীতে ২৪টি ট্রেন আপ ডাউন করে। কোন একটি ট্রেনের নিচে পড়ে এই যুবকের মৃত্যু হয়েছে। আমার পয়েন্টম্যান সকালে লাইন ক্লিয়ার দিতে গেলে দ্বিখন্ড লাশ দেখতে পায়। পরে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার পুলিশকে অবগত করি। পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, একটি মোবাইল ফোন, মানি ব্যাগ, কিছু টাকা, তার ব্যক্তিগত প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া গেছে। তার মোবাইলের কল লিস্ট ডিলেট করা ছিল।

ঈশ্বর্দী রেলওয়ে জিআরপি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, মৃত্যুও সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশের ময়না তদন্ত করার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ১২ জুলাই সকাল ৮টার দিকে উপজেলার আড়ানী রেলস্টেশনের পূর্ব দিকে রেললাইনের উপর অজ্ঞাত (২০) যুবকের দ্বিখন্ড লাশ উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার পুলিশ। ময়না তদন্ত শেষে ১৩ জুলাই একটি ইসলামি সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে মরদেহ দাফন করা হয়। ৬ দিনেও তার পরিচয় শনাক্ত হয়নি। স্থানীয়রা জানান, এধনের ঘটনা কেন ঘটছে, তার সুষ্ঠু তদন্ত হওয়ার প্রয়োজন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31