IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিলেটে তালাবদ্ধ ঘরে প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিলেটে তালাবদ্ধ ঘরে প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : সিলেট নগরীর বালুচর এলাকায় দরজার তালা ভেঙে ঘর থেকে এক প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে অচেতন অবস্থায় দু’বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। পরে শিশুটিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে নগরীর বালুচরের সেকান্দর মহল নামের ফোকাস-৩৬৪ নম্বর বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আফিয়া বেগম (৩১) গোয়াইনঘাটের আজির উদ্দিনের মেয়ে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিহতের পরিচয় নিশ্চিত হলেও পুলিশ তাৎক্ষণিকভাবে আফিয়া বেগমের ওমান প্রবাসী স্বামীর নাম নিশ্চিত করতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। তিনি বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তালা ভেঙে ঘরে ঢুকে খাটের ওপরে ওই নারীর মরদেহ দেখতে পাই। মরদেহ পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। তার পাশেই পড়েছিল শিশু সন্তানটি। শিশুটি জীবিত আছে বুঝতে পেরে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়।”

ওসি আনিসুর রহমান বলেন, “বাসার দরজা বাইরে থেকে বন্ধ দেখে মনে হচ্ছে, খুনের ঘটনাটি বেশ কয়েকদিন আগে ঘটেছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। রক্ত শুকিয়ে গেছে। মরদেহ ফুলে বীভৎস আকার ধারণ করেছে।”

তিনি বলেন, “প্রাথমিকভাবে বাসায় চুরি-ডাকাতির কোনো আলামত মেলেনি।”

এদিকে নিহত নারী ধর্ষণের শিকার হয়েছিলেন কিনা তা ময়নাতদন্ত প্রতিবেদনের আগে নিশ্চিত হতে পারছে না পুলিশ। ইতিমধ্যে বাসার সিটিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তাদের সনাক্ত করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31