IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> লিড নিউজ >> রাজনীতি >> ‘গাজীপুরের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে’

‘গাজীপুরের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগ কখনই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া আর কোনো পদ্ধতিতে ক্ষমতায় যায়নি। গাজীপুরে নির্বাচন হয়ে গেল, এটা গণতন্ত্রের বিজয় হয়েছে। অবাধ সুষ্ঠু নিরপক্ষ নির্বাচন যে কত ভালো কত সুন্দর হতে পারে- যেটি নির্বাচন কমিশন করতে পারে; সেজন্য সরকার সব ধরনের সহযোগিতা করেছে।

শনিবার জেলা যুবলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন- সেই বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে। প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি আজ দৃশ্যমান। বাংলাদেশ বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে। কৃষি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ আজকে সব ক্ষেত্রে বিশ্বকে পথ দেখাচ্ছে। সেই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে শেখ হাসিনা।

তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান তরুণরাই ভবিষ্যৎ। তরুণদের দায়িত্ব আগামী দিনের নির্বাচনে নৌকাকে বিজয় হিসেবে নিশ্চিত করা। এজন্য আমাদেরকে গড়ে তুলতে হবে ইস্পাত কঠোর ঐক্য। প্রতিটি এলাকায় প্রতিটি নির্বাচনি এলাকায় গণমানুষের কাছে আমরা যেন শেখ হাসিনার কথাগুলো পৌঁছে দিতে পারি। প্রতিটি ভোটারের কাছে উন্নয়নের কথা এবং শান্তির বার্তা পৌঁছে দিতে পারি।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য তারানা হালিম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য খন্দকার মমতা হেনা লাবলী, সংসদ সদস্য অপরাজিতা হক, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31