IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘সন্ধান’ মিলেছে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারের

‘সন্ধান’ মিলেছে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারের

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির ‘সন্ধান’ পাওয়া গেছে। সোমবার (২০ মে) পূর্ব আজারবাইজানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার আসগর আব্বাস ঘোলি জাদেহ তাসনিমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

জাদেহ তাসনিম বলেন, ‌‘আমরা এখন সব সামরিক শক্তি নিয়ে ওই এলাকার দিকে অগ্রসর হচ্ছি এবং আমি আশা করি আমরা জনগণকে সুসংবাদ দিতে পারব। ওই এলাকায় এখন আর বেশি সেনা মোতায়েনের সক্ষমতা নেই।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, হেলিকপ্টার থেকে সংকেত পাওয়ার পর বিশেষায়িত দলগুলো দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে। আমরা প্রেসিডেন্ট এবং তার সঙ্গে যারা ছিলেন তাদের সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করতে পারছি না এবং তল্লাশি জোরকদমে চলছে।

তিনি বলেন, ‘আমাদের একটি সংবিধান রয়েছে যা দেশ পরিচালনা করে এবং যে কোনও পরিস্থিতি ঘটতে পারে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্ধার তৎপরতার আপডেটসহ একটি বিবৃতি দিয়েছে। এখানে যা বলা হয়েছে, রোববার বিকেলে পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাঘান অঞ্চলে প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও কয়েকজন সঙ্গীকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনায় পড়ে।

প্রতিকূল আবহাওয়া ও পরিবেশ সত্ত্বেও উদ্ধারকারী দলের প্রচেষ্টা আন্তরিকভাবে এবং আশা নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে ইরানে পাহাড়ে উদ্ধারকারী দল পাঠাচ্ছে তুরস্ক। তুরস্কের জরুরি ত্রাণ সংস্থা এএফএডি জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির সন্ধানে ইরানকে সহায়তা করতে তুরস্ক ৩২ জন পর্বত উদ্ধার বিশেষজ্ঞ পাঠাচ্ছে।

প্রেসিডেন্ট রাইসিকে উদ্ধারের জন্য উদ্ধারকারী বিশেষজ্ঞ ও একটি হেলিকপ্টার পাঠাচ্ছে রাশিয়া। রুশ জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তল্লাশি অভিযানে সহায়তার জন্য ৪৭ জন উদ্ধারকারী বিশেষজ্ঞ ও একটি হেলিকপ্টার পাঠাচ্ছে রাশিয়া।এতে আরও বলা হয়, ইরানের তাবরিজের উদ্দেশে রওনা হওয়ার আগে রাশিয়ার ঝুকোভস্কি বিমানবন্দরে বিশেষ সরঞ্জামগুলো লোড করা হচ্ছে।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরার খবরে বলা হয়, রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় সহায়তা করতে প্রস্তুত সৌদি আরব। ইরানকে যেকোনো ধরনের সহায়তার জন্য প্রস্তুত রিয়াদ। এ ঘটনায় সহমর্মিতা ও উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের খবরে হতবাক আর্মেনিয়া। ইরানের প্রেসিডেন্ট এবং অন্যদের জন্য সহমর্মিতা ও উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। ইরানের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে প্রয়োজনীয় সবধরনের সহায়তা দিতে প্রস্তুত আর্মেনিয়া।

এছাড়া উদ্ধার অভিযানে সহায়তার জন্য স্যাটেলাইট ম্যাপিং সক্রিয় করেছে ইউরোপীয় কমিশন। তারা জানিয়েছে, ইরানের অনুরোধে এ পদক্ষেপ নিয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31