IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> দুই দিনের সফরে উত্তর কোরিয়ায় যাচ্ছেন পুতিন

দুই দিনের সফরে উত্তর কোরিয়ায় যাচ্ছেন পুতিন

ধূমকেতু নিউজ ডেস্ক : অবশেষে দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ জুন) তিনি পিয়ংইয়ংয়ে পৌঁছাবেন। দুই দশকেরও বেশি সময় পর এটিই রাশিয়ার কোনো প্রেসিডেন্টের প্রথম উত্তর কোরিয়া সফর।

পুতিন যেকোনো সময় উত্তর কোরিয়া সফর করতে পারেন বলে আগেই জানিয়েছিল তার কার্যালয় ক্রেমলিন। অবশেষে ক্রেমলিনের পক্ষ থেকে সোমবার তার এই সফরের দিন তারিখ নিশ্চিত করা হয়। এই সফরে পুতিন দুই দিন উত্তর কোরিয়ায় অবস্থান করবেন। এই সফরের পরেই আরও দুইদিনের সফরে ভিয়েতনাম যাবেন রুশ প্রেসিডেন্ট।

সর্বশেষ ২০০০ সালে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরুর দিকে উত্তর কোরিয়ায় সফর করেছিলেন পুতিন। তখন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা ছিলেন কিম জং ইল; যিনি দেশটির বতর্মান সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্ট কিম জং উনের বাবা।

পুতিনের এই সফরে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করছেন আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা। সফরটি নিয়ে পশ্চিমারা বিশেষভাবে উদ্বিগ্ন ও এর দিকে সজাগ নজর রাখছে তারা।

উত্তর কোরিয়া সফরের জন্য কিম জং উনের আমন্ত্রণ পুতিন গ্রহণ করেছিলেন গত বছর সেপ্টেম্বরে। সে সময় কিম রাশিয়া সফর করেছিলেন। দুই নেতা রাশিয়ার প্রত্যন্ত পূর্ব সীমান্ত এলাকায় বৈঠক করেন। ওই বৈঠক ছিল দুই দেশের সম্পর্কের ভিত্তি স্থাপনের প্রক্রিয়া। আর এবার পুতিনের সফরের মাধ্যমে সেই বন্ধন আর দৃঢ় হতে যাচ্ছে বলেই দাবি বিশ্লেষকদের।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের জন্যও পুতিনের এই সফর গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ, রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন উত্তর কোরিয়ায় ২০১৯ সালে করোনাভাইরাস মহামারির পর থেকে এ পর্যন্ত কোনো বিশ্বনেতা ভ্রমণ করেননি।

পুতিনের এবারের সফরে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিতে গুরুত্ব দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে অর্থনীতি, সংস্কৃতি, কৃষি, পর্যটন ও সামাজিক নানা বিষয়ে পারস্পরিক বিনিময় বাড়ানোর বিষয়টিও প্রাধান্য পাবে।

রুশ গণমাধ্যমগুলো জানিয়েছে, এ সফরে রাশিয়া–উত্তর কোরিয়ার মধ্যকার নিরাপত্তাবিষয়ক একটি অংশীদারত্ব চুক্তি সই হতে পারে। সফর শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুতিন বলেছেন, এবারের সফরটি দুই দেশের সম্পর্ককে ‘উচ্চ স্তরে’ উন্নীত করবে।

সূত্র: বিবিসি, সিএনএন

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31