IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> ‘সমাজতান্ত্রিক পাগল কমলা’

‘সমাজতান্ত্রিক পাগল কমলা’

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রচারকাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন ডেমোক্রেট এবং রিপাবলিকান প্রার্থীরা। এরই মধ্যে দু’পক্ষের প্রার্থীদের বাকযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। একের পর এক ছুড়ছেন সমালোচনার তির। নতুন করে আবারও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে ব্যক্তিগত আক্রমণ করলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার দেশটির পেনসিলভানিয়ায় এক নির্বাচনি সমাবেশে কমলাকে ‘সমাজতান্ত্রিক পাগল’ বলে কটাক্ষ করেছেন তিনি। রোববার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শনিবার পেনসিলভানিয়ার উইলকস্ বেরিতে নির্বাচনি সমাবেশে যান রিপাবলিকান নেতা ট্রাম্প। এ সময় কমলাকে ব্যক্তিগত আক্রমণ করে বলেছেন, বাইডেনের চেয়ে কমলাকে নির্বাচনে হারানো সহজ হবে। কারণ তিনি (কমলা) একজন সমাজতান্ত্রিক পাগল। তার হাসিও পাগলের মতো।

এখানেই থামেননি ট্রাম্প। আরও বলেছেন, কমলা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবেন। অর্থনীতিকে ভেঙে ফেলবেন। যতটা না এখন রয়েছে। এছাড়া কমলাকে কটাক্ষ করে নিজেকে বেশি সুন্দর বলেও দাবি করেছেন মার্কিন সাবেক এই প্রেসিডেন্ট। টাইম ম্যাগাজিনের সর্বশেষ প্রচ্ছদে কমলার ছবি ছাপা হয়। সেটা নিয়েও বিদ্রুপ করে বলেছেন, ‘আমি দেখতে তার (কমলার) চেয়ে অনেক ভালো।’তবে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এভাবে কমলাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে থাকলে বিপদে পড়তে পারেন ট্রাম্প। বিশেষ করে মধ্যপন্থি ভোটারদের কাছে ট্রাম্প বিরক্তির কারণ হতে পারেন।

একই দিন নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহায় প্রচারণায় যান মিনেসোটার বর্তমান গভর্নর এবং কমলার রানিং মেট টিম ওয়ালেজ। এদিন কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পার্থক্য তুলে ধরেন তিনি। ওয়ালেজ বলেছেন, ‘ট্রাম্প ক্ষমতায় এলে মধ্যবিত্তদের শাস্তি দিয়ে শিল্পপতিদের কর ফাঁকির ব্যবস্থা করে দেবেন। খর্ব করবেন স্বাধীনতা। তিনি যদি পুনরায় হোয়াইট হাউজে আসেন তাহলে যুক্তরাষ্ট্রের জন্য মোটেও তা ভালো হবে না।’তিনি আরও বলেছেন, ‘আপনারা যা বিশ্বাস করেন, কমলাও তাই বিশ্বাস করেন। আমরা দেশের প্রতিশ্রুতিতে বিশ্বাসী। আমাদের শুধু লড়াই করতে হবে। কারণ যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট প্রায়ই বলেন, যখন আমরা লড়াই করি তখনই আমরা জিতে যাই।’ এদিন, মধ্যবিত্তদের জন্য কর কর্তন, সুযোগ সৃষ্টি এবং জীবনযাত্রার খরচ কমানোর বিষয়ে কমলার প্রতিশ্রুতির পুনরাবৃত্তিও করেন টিম ওয়ালেজ। সোমবার শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন শুরু হবে।

এর আগে শুক্রবার উত্তর ক্যারোলিনার একটি সমাবেশে অর্থনীতি বিষয়ে পরিকল্পনা তুলে ধরেন কমলা। ডেমোক্রেটিক প্রার্থী হিসাবে এদিন প্রথমবার অর্থনীতিকেন্দ্রিক বক্তৃতায় শিশুসহ পরিবারের জন্য ছয় হাজার ডলারের একটি নতুন চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শিশু আছে এমন পরিবারের জন্য ট্যাক্স কমানোর পাশাপাশি ওষুধের দাম কমানোরও ঘোষণা দিয়েছেন তিনি। বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করা কমলা চার বছরের মধ্যে ৩০ লাখ নতুন আবাসন ইউনিট নির্মাণ ও প্রথমবারের ক্রেতাদের জন্য বাড়ি তৈরিকারীদের জন্য একটি ট্যাক্স প্রণোদনা দেওয়ার আহ্বানও জানিয়েছেন কমলা। ট্রাম্প এই সপ্তাহে অর্থনীতি এবং তার নীতিগুলোকে কেন্দ্র করে দুটি বক্তৃতা দিয়েছেন। তবে তিনি এখনো একটি বিশদ অর্থনৈতিক পরিকল্পনা প্রকাশ করেননি। তিনি উচ্চ মুদ্রাস্ফীতির জন্য বারবার বাইডেন প্রশাসনের নিন্দা করেছেন। সেই সঙ্গে অবিলম্বে দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31