IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কারপোরশা সীমান্তে বিজিবি টহলদল মালিক বিহীন ভারতীয় গরু আটকপোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
Home >> রাজনীতি >> ‘ঘর ছেড়েছেন তবুও বিএনপি ছাড়েনি যারা তারা মূল্যায়িত হবেন’

‘ঘর ছেড়েছেন তবুও বিএনপি ছাড়েনি যারা তারা মূল্যায়িত হবেন’

নন্দীগ্রাম বিএনপির নেতৃবৃন্দ

নন্দীগ্রাম বিএনপির নেতৃবৃন্দ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, যারা বিএনপির কর্মসূচিতে এখন নতুন আসছে তাদেরকে স্বাগতম। আর যারা আওয়ামী দুঃশাসনের সময় মামলা হামলার শিকার হয়ে নিজের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেরিয়েছে, জেল-জুলুম নির্যাতন সহ্য করে বিএনপিকে ছাড়েনি দল তাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে। তবে দলে এসে যদি কেউ বিশৃঙ্খলতার চেষ্টা করে তাঁকে ছাড় দেওয়া হবে না। আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে শতশত মিথ্যা মামলা হয়েছে। আমি চেষ্টা করেছি তাদের জামিন করার। বিএনপি অনেক বড় দল তাই আমরা সবাইকে নিয়ে এই দেশটাকে গড়তে চাই।

উল্লেখ্য ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামেও বিএনপির রাজনীতির সুদিন ফিরেছে। দীর্ঘ দিন ক্ষমতার বাহিরে থাকা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন রাজপথে সরব হয়ে উঠেছে। দলীয় যেকোন কর্মসূচিতে ত্যাগীদের পাশাপাশি এখন দেখা যাচ্ছে নিস্ক্রিয়, সুবিধাবাদী ও নতুন শতশত মুখ। অথচ কদিন আগেও হাতেগনা কয়েকজন নেতাকর্মীকে নিয়ে দলীয় কর্মসূচি বাস্তবায়ন করতে হয়েছে। আবার তারাই বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছে।

জানতে চাইলে, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, আমরা দুর্দিনে আলহাজ্ব মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির সকল কর্মসূচি বাস্তবায়ন করেছি। দীর্ঘ দিন আমাদের নেতাকর্মীরা অমানুষিক নির্যাতনের শিকার হয়েছে। ত্যাগীদের মূল্যায়ন দল করবে।

সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর বলেন, যারা আমাদের বিপদের দিনে পাশে ছিল দলের জন্য যাদের ত্যাগ রয়েছে তারা অবশ্যই মূল্যয়ন পাবে। দলের জন্য সবাইকে প্রয়োজন রয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728