IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> রাজনীতি >> লিড নিউজ >> নাটোরে তিনটি মামলায় বিএনপি নেতা দুলু খালাস

নাটোরে তিনটি মামলায় বিএনপি নেতা দুলু খালাস

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরে তিনটি মামলায় বিএনপি নেতা এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ আসামী দলীয় নেতা কর্মিকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ বিচারক মোঃ মাইনুদ্দীন দুইটি ও যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-১ আদালতের বিচারক মোঃ শামসুল আল্-আমীন একটি মামলায় খালাস প্রদান করেন।

মামলার নথি থেকে জানা যায়, নলডাঙ্গা থানায় ২০০৭ সালে ৮ এপ্্িরল বিএনপি নেতা এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২২জন কে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন রামশা কাজিপুর এলাকার জাহেরুল ইসলামের ছেলে সেলিম রেজা। অপর মামলাটি ২০০৪ সালের ৭ ফেব্রæয়ারী রাতে রামশাকাজিপুর এলাকার সফুরা খাতুনের বাড়িতে ঢুকে হামলা চালিয়ে লুটপাট শেষে আগুন ধরিয়ে দেয়।

এঘটনায় বাড়ির মালিক সফুরা খাতুন বাদি হয়ে নলডাঙ্গা থানায় ২৭ এপ্রিল ২৫জনকে আসামি করে মামলা দায়ের করেন। এমামলায় বাদি পক্ষ আসামীদেরকে সনাক্ত করতে না পারায় ও রাষ্ট্র পক্ষ স্বাক্ষী প্রমান করতে না পারায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক আসামী বিএনপি নেতা এ্যডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ দুটি মামলার আসামী ৪৭জনকে খালাস দিয়েছেন বলে জানান, আসামী পক্ষের আইনজীবি রুহুল আমিন তালুকদার টগর।

আরেকটি মামলায় ২০০৪ সালের ১০ ফেব্রæয়ারী বেলা ১২টার দিকে আমতলী বাজারে সুধির চন্দ্র সাহার মুদি দোকানে হামলা চালিয়ে লুটপাট করে ও চাঁদাদাবি করে। এঘটনায় ২০০৮ সালের ৭ জুলাই নলডাঙ্গা থানায় সুধির চন্দ্র সাহা বাদি হয়ে বিএনপি নেতা এ্যডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২২জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এমামলাতেও বাদি পক্ষ আসামীদেরকে সনাক্ত করতে না পারা ও রাষ্ট্র পক্ষ স্বাক্ষী প্রমান করতে না পারায় যুগ্ম জেলা জজ ১ম আদালতের বিচারক আসামী বিএনপি নেতা এ্যডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ মামলার আসামী ২২জনকে খালাস দিয়েছেন বলে জানান, আসামী পক্ষের আইনজীবি রুহুল আমিন তালুকদার টগর।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31