IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> শপথ নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি

শপথ নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টির (আপ) নেতা আতিশি মারলেনা। উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনা শনিবার বিকেল সাড়ে চারটায় আতিশিকে শপথবাক্য পাঠ করান। একই দিনে শপথ নিলেন দিল্লি মন্ত্রিসভার আরও পাঁচ সদস্য। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি।

শনিবার দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাজ নিবাসে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টির নেতা আতিশি। দিল্লিতে এখন পর্যন্ত তিনিই সবচেয়ে কমবয়সী মুখ্যমন্ত্রী। আতিশির সঙ্গে অন্য পাঁচজন নবনিযুক্ত মন্ত্রীও দিল্লির মন্ত্রিসভার সদস্য হিসেবে শনিবার শপথ নিয়েছেন। তারা হলেন, সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, ইমরান হুসাইন, কৈলাশ গেহলত এবং নতুন সুলতানপুর মাজরার বিধায়ক মুকেশ আহলাওয়াত।

এর আগে, গত রোববার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা ঘোষণা দিয়ে কেজরিওয়াল বলেছিলেন, দু’দিন পর মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন তিনি। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় প্রায় ৬ মাস কারাগারে ছিলেন কেজরিওয়াল। শীর্ষ আদালতের নির্দেশে কারাগার থেকে মুক্তির দু’দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

গত মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার কাছে পদত্যাগপত্র জমা দেন অরবিন্দ কেজরিওয়াল। পরে গভর্নরের কাছে দেওয়া এক চিঠিতে আতিশি আম আদমি পার্টির আইনসভা দলের নেতা নির্বাচিত হয়েছেন বলে জানান।

এরপর গভর্নর সাক্সেনা ২১ সেপ্টেম্বর দেশটির রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে মনোনীত-মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখ প্রস্তাব করেন।

শিক্ষা ও গণপূর্ত বিভাগের মতো গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে সামলানোর অভিজ্ঞতা রয়েছে আতিশির। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী দিল্লির শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন ও পরিবর্তন নিয়ে ব্যাপক কাজ করেছেন।

দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ) মামলায় উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া গ্রেপ্তার হওয়ার পর মন্ত্রী হন ৪৩ বছর বয়সী আতিশি। কেজরিওয়াল ও সিসোদিয়া কারাগারে থাকাকালীন দলের বিভিন্ন অনুষ্ঠান ও গণমাধ্যমে দলের অবস্থান তুলে ধরেছিলেন তিনি। কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পর দিল্লির সরকারের বিভিন্ন কাজ আতিশি ও অন্য মন্ত্রীদের নেতৃত্বে পরিচালিত হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31