IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> রাজনীতি >> লিড নিউজ >> অবিলম্বে সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে : দুলু

অবিলম্বে সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে : দুলু

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অবিলম্বে সকল মিথ্যা মামলা ও অবৈধ সরকারের দেয়া দণ্ড প্রত্যাহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।

সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের পরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগীতা প্রদানের অংশ হিসেবে নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুড়ায় রোববার বিকেলে আয়োজিত তিন শহীদ পরিবারে সহযোগীতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু বলেন, লক্ষীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলামকে কুপিয়ে হত্যার পর টুকরো টুকরো করে লাশ মেঘনা নদীতে ভাসিয়ে দেয়ার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কুখ্যাত সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা তাহের ও তার অনুসারী ১৯জনকে এবং একই ভাবে তার (দুলুর) নিজের ভাতিজা সাব্বির আহেমদ গামা হত্যা মামলায় নাটোরের ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২১জনকে রাষ্ট্রপতির আদেশে বেকসুর খালাস পেয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা সরকারের নিকট থেকে নিয়মিত অনুদান পেয়ে আয়েশি জীবন যাপন করছে। দণ্ডপ্রাপ্তরা এ সব সর্বহারা সন্ত্রাসীরা জেল না খেটে কেউ জনপ্রতিনিধি হয়েছে কেউ আবার কলেজে শিক্ষকতা করেছে।

গত ১৫ বছর তারা নাটোরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। দুলু আরও বলেন, ওয়ান ইলেভেনের সরকার তাদের দুই বছরের শাসনামলে বার বার চেষ্টা করেও তারেক রহমানের বিরুদ্ধে কোন অপরাধ প্রমাণ করতে না পারলেও আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতার দাপটে ১০ট্রাক অস্ত্র মামলা ও ২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসামী করে দণ্ড দিয়েছে। অবিলম্বে এই সাজানো রায় আইনগত ভাবেই বাতিল করে ১৮ বছর জোর করে দেশের বাহিরে রাখা সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ দিতে হবে। তাকে দেশে আসতে আইনগত ভাবে বাঁধা দেয়া হচ্ছে। আইনের কথা বলে তাকে আর দেশে প্রবেশ করতে বাঁধা দেয়া যাবে না।

আমরা বিএনপি পরিবার কতৃক আয়োজিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দীন বকুল, আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি দুলু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিংড়ার শহীদ রমজান আলী, সোহেল রানা ও হৃদয় এর পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31