IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> এক পোস্টেই জরিমানা ১১ কোটি

এক পোস্টেই জরিমানা ১১ কোটি

এক পোস্টেই জরিমানা ১১ কোটি

এক পোস্টেই জরিমানা ১১ কোটি।

ধূমকেতু নিউজ ডেস্ক : শাস্তিটা লঘু পাপে গুরু দণ্ড হয়ে গেল কী না এ নিয়ে আলোচনা হতে পারে। তবে নটিংহ্যাম ফরেস্টকে গুনতে হচ্ছে ১১ কোটি টাকার (৭ লাখ পাউন্ড) জরিমানা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্ট করায় এই জরিমানা গুনতে হচ্ছে তাদেরকে। আনুষ্ঠানিক বিবৃতিতে শুক্রবার এই শাস্তির খবর জানিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

ঘটনা গত মৌসুমের। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে এভারটনের বিপক্ষে ২-০ গোলে হারে নটিংহ্যাম। ম্যাচে রেফারিং নিয়ে বেশ আলোচনা হয়। ম্যাচ শেষে সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) স্টুয়ার্ট আটওয়েলের বিপক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ করে ক্লাবটি।

তখন লুটন টাউনের সঙ্গে অবনমনের লড়াই চলছিল নটিংহ্যামের। শেষ পর্যন্ত ১৭তম হয়ে টিকে যায় নটিংহ্যাম। আর অবনমিত হয় লুটন। নটিংহ্যামের বার্তায় আটওয়েলকে লুটন সমর্থক দাবি করে বলা হয়, ‘তিনটি খুবই বাজে সিদ্ধান্ত। তিনটি পেনাল্টি দেওয়া হলো না। এটা একদমই মেনে নেওয়া যায় না।’

‘ম্যাচ শুরুর আগেই আমরা পিজিএমওএলকে (প্রিমিয়ার লিগের ম্যাচ অফিসিয়াল নিয়োগ দেওয়ার সংস্থা) সতর্ক করেছিলাম ভিএআর একজন লুটন সমর্থক। কিন্তু তারা তাকে বদলায়নি। কয়েকবার আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়েছে। পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ভাববে নটিংহ্যাম।’- আরও যোগ করে ক্লাবটি।

এই বার্তার প্রেক্ষিতে নতুন মৌসুমের মাঝপথে শাস্তি পেতে হলো নটিংহ্যামকে। এ ব্যাপারে এফএ’র ভাষ্য, ‘সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় ম্যাচ অফিসিয়াল অথবা ভিএআরের সততা নিয়ে প্রশ্ন তোলা এবং খেলাটিকে অসম্মান করার অভিযোগ অস্বীকার করেছে নটিংহ্যাম। আনুষ্ঠানিক শুনানিতে এসব অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছে একটি স্বতন্ত্র নিয়ন্ত্রণ কমিটি এবং শাস্তির সিদ্ধান্ত নিয়েছে।’

তবে শাস্তি মাথা পেতে নিতে হচ্ছে না নটিংহ্যামকে। তারা চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারবে। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে আপাতত সাত ম্যাচে দুই জয় ও চার ড্রতে ১০ পয়েন্ট নিয়ে দশ নম্বরে অবস্থান করছে নটিংহ্যাম।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31