IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ‘প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করছে বিজিবি’

‘প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করছে বিজিবি’

ধূমকেতু প্রতিবেদক : বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী জাতির সূর্য সন্তাদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের গরীব, দুঃখী ও মেহনতী মানুসের মুখে হাসি ফুটিয়ে একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে সীমান্ত রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় সীমান্তবর্তী হতদরিদ্র ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যন্নোয়নে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় শত নৌকায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে বিজিবি অনুষ্ঠানের মাধ্যমে শতবর্ষের সমার্থক হিসেবে ১০০টি নৌকা প্রান্তিক জেলেদের স্বাবলম্বী করার প্রয়াসে প্রদান করা হলো। এ নৌকা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে সীমন্তবর্তী প্রান্তিক জেলেরা সঠিকভাবে জীবিকা নির্বাহ করবে এবং স্বালম্বী হয়ে অন্যদের স্বনির্ভর হবার প্রেরণা জোগাবে।’

মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর টি-বাঁধ এলাকা সংলগ্ন পদ্মা নদীর পাড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে সীমান্তের প্রান্তিক জেলেদের স্বাবলম্বী করার প্রয়াসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সারাদেশের হতদরিদ্র ১০০ জন মাঝির মধ্যে ১০০টি নৌকা বিতরণের সমাপনীতে এ কথা বলেন তিনি।

বিজিবি মহাপরিচালক বলেন, এই ১০০টি নৌকার শুধুমাত্র ১০০জন জেলেকেই নয় বরং ১০০টি পরিবার ও পরিবারের সদস্যদেরও নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। সীমান্তের প্রান্তিক জনগোষ্ঠী যতই সাবলম্বী হয়ে উঠবে সীমান্ত সংক্রান্ত অপরাধ এবং চোরাচালান ততই হ্রাস পাবে বলে তিনি বিশ্বাস করেন। এ জাতীয় অনুষ্ঠান আগামী দিনগুলোতে সীমান্তবর্তী জনসাধারণ ও বিজিবি কে নবউদ্দীপনায় সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি দেশ ও সমাজ গঠনের বিভিন্ন কার্যক্রমে গ্রহণে প্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে হতদরিদ্র ২৫জন মাঝির মধ্যে ২৫টি নৌকা, নৌকার পাল, গেঞ্জি ও লুঙ্গি বিতরণ করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম বিজিবিএম (বার) এনডিসি, পিএসসি। বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে জেলেদের মাঝে নৌকা বিতরণ করা হয়। বিতরণের পর পদ্মার বুকে পাল তোলা নৌকা নিয়ে হাসিমুখে বাড়ি ফিরেন জেলেরা।

রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার কাজের অংশ হিসেবে রাজশাহীতে প্রান্তিক জেলেদের মাঝে নৌকা উপহার দিয়েছে বিজিবি, মুজিববর্ষে বঙ্গবন্ধুকে স্মরণে এটি অনন্য একটি উদ্যোগ। বিজিবি যে সীমান্তবর্তী এলাকার মানুষের কল্যানে আন্তরিক তা, এর থেকেই প্রমাণ হলো।

মেয়র আরো বলেন, আমাদেরকে ও আমাদের দেশকে সুরক্ষিত রাখতে দুর্গম এলাকায় চ্যালেঞ্জ মোকাবেলা করে সঠিকভাবে দায়িত্ব পালন করেন বিজিবি সদস্যরা। এই ধারাবাহিকতা বজায় রেখে আগামীর জন্য বিজিবি‘র উত্তরোত্তর সফলতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, বিজিবি রিজিয়ন সদর দপ্তর এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক, এনডিসি, পিএসসি রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ন কবীর খন্দকার, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মাসুদ, রাজশাহী ব্যাটাালিয়ন (১-বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদসহ রাজশাহী জেলা প্রশাসক, পুলিশ সুপার, পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তা, ডিসি কাশিয়াডাঙ্গা, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে বিভিন্ন রিজিয়নের তত্ত্বাবধানে পদ্মা, মেঘনা, যমুনা ও ইছামতি নদীর পাড়ের প্রান্তিক হতদরিদ্র মাঝিদের মাঝে সর্বমোট ১০০টি নৌকা, নৌকার পাল, গেঞ্জি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930