IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> আবারও মধ্যপ্রাচ্যে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আবারও মধ্যপ্রাচ্যে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার (২১ অক্টোবর) মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন। সেখানে তিনি গাজা যুদ্ধের অবসান এবং যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। হামাস প্রধান ইয়াহিয়া সিনাওয়ারের হত্যাকাণ্ডের পর আবারও যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে জোর দিচ্ছে ওয়াশিংটন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালায় হামাস। এর পর থেকেই গাজায় বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সংঘাত থামিয়ে অঞ্চলটিতে নতুন শান্তি প্রক্রিয়া শুরু করতে চাইছে যুক্তরাষ্ট্র।

ব্লিঙ্কেনের সফর শুরু হবে ইসরায়েল থেকে। সেখানে তিনি আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনার বিষয়বস্তু হবে গাজা যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনের সাধারণ মানুষের জন্য খাদ্য ও ওষুধসহ জরুরি সহায়তা নিশ্চিত করা। গাজার পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফিরিয়ে আনার পথও খোঁজা হবে এই বৈঠকগুলোর মাধ্যমে। তবে বিঙ্কেন আর কোন দেশে যাবেন, তা নিশ্চিত করা হয়নি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, তিনি যুদ্ধ চালিয়ে যেতে চান। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ পশ্চিমা নেতারা চান দ্রুত এই সংঘাতের অবসান হোক।

বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহু হয়তো বাইডেন প্রশাসনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। কারণ তার সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা ভবিষ্যতের কূটনৈতিক অবস্থানকে প্রভাবিত করতে পারে।

গাজায় বর্তমানে মারাত্মক মানবিক সংকট চলছে। খাদ্য, ওষুধ ও জ্বালানির অভাবে মানুষ বিপর্যস্ত। কয়েকটি হাসপাতাল এখনো আংশিকভাবে কাজ করছে, তবে সেগুলোয় রোগীর সংখ্যা সামলানো কঠিন হয়ে পড়েছে।

গত ৭ অক্টোবরের হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং অনেককে জিম্মি করা হয়। এরপর থেকে ইসরায়েলের হামলায় গাজায় ৪২ হাজার ৫০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মরদেহ চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ১০ বার মধ্যপ্রাচ্য সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তার এবারের সফরও কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আশা করা হচ্ছে, এই সফর যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে এবং সংঘাত-পরবর্তী সময়ে গাজার পুনর্গঠনের কার্যকর পরিকল্পনা প্রণয়ন করতে সহায়ক হবে।

সূত্র: রয়টার্স

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31