IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘সীমান্তের এক ইঞ্চি জমি নিয়েও আপস করবে না ভারত’

‘সীমান্তের এক ইঞ্চি জমি নিয়েও আপস করবে না ভারত’

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রতি বছরের মতো এবারও দীপাবলির দিন ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে কাটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে কাটানো দিনটিতে ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। আর সেখান থেকেই তিনি কড়া হুশিয়ারি দিয়েছেন যে, সীমান্তের জমি নিয়ে ভারত কোনো ধরনের আপস করবে না।

সীমান্তে দেওয়া বক্তব্যে মোদী বলেন, এই দেশে এখন এমন সরকার রয়েছে, যারা দেশের এক ইঞ্চি জমিও বেহাত হতে দেবে না। একবিংশ শতাব্দীর চাহিদা মাথায় রেখেই আমরা আমাদের সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনীকে আধুনিক অস্ত্রশস্ত্র সরবরাহ করে চলেছি। আমাদের সশস্ত্রবাহিনীকে বিশ্বের সবচেয়ে আধুনিক সেনাবাহিনীর মধ্যে অন্যতম বাহিনী করতে চাই। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার জন্যই আমাদের এই প্রচেষ্টা।

তিনি সেনাদের ‍উদ্দেশ্যে আরও বলেন, ভারতের মানুষ আপনাদের কারণে তাদের দেশ নিরাপদ মনে করে। বিশ্ব যখন আপনাদের দেখে, তখন ভারতের শক্তি দেখে। শত্রুরা যখন আপনাদের দেখে, তারা তাদের অশুভ পরিকল্পনার সমাপ্তি দেখতে পায়।

‘আজ ভারত নিজস্ব সাবমেরিন বানাচ্ছে। আমাদের তেজস যুদ্ধবিমান বিমান বাহিনীর আরও শক্তি বাড়িয়েছে। আজ ভারত অস্ত্র রপ্তানির জন্য পরিচিত। বিশ্বের একাধিক দেশে প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে আমাদের দেশ।’

২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতিবছরই ভারতীয় সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন নরেন্দ্র মোদী। ভারতের বিভিন্ন প্রান্তের সীমান্তে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে সারা দিন কাটান তিনি। এ বছর মোদী ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের কাছে ভারত-পাকিস্তান সীমান্তে থাকা সেনাদের সঙ্গে দেখা করেন ও তাদের মিষ্টিমুখ করান।

সূত্র: এনডিটিভি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31