IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইতিহাস গড়লেন ডোনাল্ড ট্রাম্প

ইতিহাস গড়লেন ডোনাল্ড ট্রাম্প

ধূমকেতু নিউজ ডেস্ক : ইলেকটোরাল নাটকের অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ভোট গণনায় উইসকনসিন অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোটে জিতে তিনি ম্যাজিক নম্বর ২৭০ পার করে ফেলেছেন। এর মাধ্যমে ট্রাম্পের দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হলো। অত্যাশ্চর্য প্রত্যাবর্তনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।

আলাস্কা এবং উইসকনসিনের মতো গুরুত্বপূর্ণ ইলেকটোরাল কলেজ ভোট জিতে ডোনাল্ড ট্রাম্পের মোট কলেজ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৯ তে। অন্যদিকে, কমলা হ্যারিস নিউ হ্যাম্পশায়ার জিতেছেন। এর ফলে তিনি ২২৩ কলেজ ভোট পেয়েছেন। খবর বিবিসি ও রয়টার্সের।

৪ বছর ধরে হোয়াইট হাউসের চাবি হাতছাড়া থাকার পর ট্রাম্প তা পুনরুদ্ধার করলেন। শুধু তাই নয় এই নির্বাচনে জেতার মাধ্যমে তিনি গড়েছেন নতুন এক ইতিহাস।

হোয়াইট হাউস জয়ী প্রথম দোষী সাব্যস্ত অপরাধী ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের ৭৮ বছর বয়সে নির্বাচিত সবচেয়ে বয়স্ক ব্যক্তিও তিনি।

ট্রাম্প কমলা হ্যারিসের মতো এমন একজন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন যিনি একজন ডেমোক্র্যাট নারী হিসেবে, একজন প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাস ভাঙতে চেয়েছিলেন। হতে চেয়েছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের রাষ্ট্রপতি।

এমন এক সময় ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন যখন ডেমোক্রেটরা তাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে আখ্যা দেয়। এমনকি তার প্রতিপক্ষ, ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার নিজের কিছু প্রাক্তন হোয়াইট হাউস কর্মকর্তাদের দ্বারা তিনি ফ্যাসিবাদী বলে চিহ্নিত হয়েছিলেন।

এদিকে, নির্বাচনে হেরে যাওয়ায় রাতে ভোটারদের উদ্দেশে কোনো বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ী ভাষণের কিছুক্ষণ আগে ওয়াশিংটন ডিসিতে কমলা হ্যারিসের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি বক্তৃতা দেবেন না জানানোর পর উপস্থিত সবাই পরিত্যক্ত চেয়ার ও পতাকা ফেলে রেখে বাড়ি ফিরে যান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31