IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বাইডেন’

‘বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বাইডেন’

ধূমকেতু নিউজ ডেস্ক : হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশন অ্যাডভাইজর জন কিরবি বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র আশা করে যে অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করবে।

বৃহস্পতিবার (‌১২ ডিসেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের ওয়াশিংটন ডিসি ব্যুরো প্রধান ললিত কে ঝার এক প্রশ্নের জবাবে এসব কথা জানান।

জন কিরবি বলেন, আমরা খুব নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্ট নিজেও পর্যবেক্ষণ করছেন। সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কিছুটা জটিল হয়ে পড়েছে। আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা সেবার সক্ষমতা বৃদ্ধির জন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।

পিটিআই ব্যুরো প্রধানের প্রশ্ন ছিল, গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন-হিন্দুদের বেশ কয়েকটি গোষ্ঠী বিক্ষোভ মিছিল করছে, হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু হত্যা ও মন্দিরে হামলার প্রতিবাদে তারা বিক্ষোভ করছে। প্রেসিডেন্ট কি এটা জানেন? জাতিসংঘে বৈঠকের ফাঁকে তিনি তার বন্ধু অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা হলে তিনি কি বিষয়টি উত্থাপন করেছিলেন?

জবাবে জন কিরবি বলেন, আমরা বাংলাদেশের নেতাদের সঙ্গে আলোচনার সময় স্পষ্টভাবে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে বলেছি। জাতি-ধর্ম নির্বিশেষে সকল বাংলাদেশির নিরাপত্তার কথা বলেছি। আমরা এ বিষয়ে তাদের ধরতে চাই।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের শিকাগো, নিউইয়র্ক, ডেট্রয়েট, হিউস্টন ও আটলান্টাসহ বেশ কয়েকটি শহরে ভারতীয় আমেরিকানরা বিক্ষোভ করেছে। তারা বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে এবং এসব বন্ধে প্রেসিডেন্ট বাইডেনের হস্তক্ষেপ কামনাও করেছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31