IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> ভারতের রাফাল যুদ্ধবিমান রুখে দিয়েছে পাকিস্তান

ভারতের রাফাল যুদ্ধবিমান রুখে দিয়েছে পাকিস্তান

ধূমকেতু নিউজ ডেস্ক : সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার সময় ভারতীয় রাফালে যুদ্ধবিমান পাকিস্তানের ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তির মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়েছিল বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

রোববার এআরওয়াই নিউজের আলোচিত টকশো ‘সওয়াল ইয়েহ হ্যায়’-এ অংশ নিয়ে খাজা আসিফ বলেন, ‘ভারত অধিকৃত কাশ্মীরের আকাশসীমায় রাফাল যুদ্ধবিমান প্রবেশ করলে আমাদের প্রতিরক্ষা বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায়। আমরা ওই বিমানের রাডার ও যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দিই, ফলে ভারতীয় বিমানগুলোকে ফিরে যেতে হয়।’

এই বক্তব্যের মাধ্যমে পাকিস্তান সরকার প্রথমবারের মতো স্বীকার করল, তারা রাফাল যুদ্ধবিমান প্রতিহত করতে সক্রিয়ভাবে ইলেকট্রনিক যুদ্ধ কৌশল ব্যবহার করেছে।

উল্লেখ্য, রাফাল হলো ভারতীয় বিমানবাহিনীর সর্বাধুনিক যুদ্ধবিমান, যা ফ্রান্স থেকে আমদানি করা হয়েছে।

পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি, এই ঘটনা ঘটেছে ২৯ এপ্রিল থেকে ৩০ এপ্রিল রাতে। যদি পাকিস্তান বিমান বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই রাতে রাফাল বিমানগুলোর যোগাযোগ এবং রাডার সিস্টেম জ্যাম না করত, তবে ভারতীয় বিমানগুলো পাকিস্তানের ভূখণ্ডে আক্রমণ করতে সক্ষম হতে পারত।

পহেলগাঁও হামলা ও সম্ভাব্য সংঘাত

খাজা আসিফ আরও বলেন, ‘ভারতের সঙ্গে উত্তেজনা এখনো বিদ্যমান। পহেলগামের ঘটনায় আমরা যদি নিরপেক্ষ তদন্তের দাবি না করতাম, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি পাকিস্তানের বিরুদ্ধে আরও কঠোর হতে পারত’।

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও একটি হামলায় ২৬ জন নিহত হন। হামলার দায় প্রমাণ ছাড়াই পাকিস্তানের ওপর চাপানোর অভিযোগ তুলেছে ইসলামাবাদ। ভারতের পক্ষ থেকে হামলার তদন্তের কোনো আন্তর্জাতিক প্রস্তাবও এখনো গৃহীত হয়নি।

‘সিন্ধু পানি চুক্তি’ নিয়ে বিশ্বব্যাংকের দ্বারস্থ হবে পাকিস্তান

এছাড়াও খাজা আসিফ ঘোষণা করেন, ভারতের একতরফাভাবে ‘সিন্ধু পানি চুক্তি’ বাতিল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। পাকিস্তান অল্প দিনের মধ্যেই বিশ্বব্যাংকের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে।

ভারতীয় প্রতিক্রিয়া ও গণমাধ্যম নিয়ন্ত্রণ

পহেলগাঁও হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি বাতিল ঘোষণা করে, পাকিস্তানি নাগরিকদের দেশত্যাগে বাধ্য করে এবং একাধিক পাকিস্তানি টেলিভিশন চ্যানেল, রাজনীতিক এবং খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31