IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> ভারত-পাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামাতে বললেন ডোনাল্ড ট্রাম্প

ভারত-পাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামাতে বললেন ডোনাল্ড ট্রাম্প

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ‘ভয়াবহ’ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দুই দেশের সঙ্গেই তার ভালো সম্পর্ক রয়েছে এবং প্রয়োজনে সংঘর্ষ নিরসনে তিনি সহায়তা করতে প্রস্তুত। খবর পাকিস্তানের রাষ্ট্রীয় পত্রিকা দ্যা ডনের।

ট্রাম্প বলেন, পরিস্থিতি খুবই গুরুতর। আমি উভয় দেশকে ভালোভাবে চিনি এবং তাদের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। আমি চাই তারা এই সমস্যার সমাধান করুক এবং যুদ্ধ থামাক।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তারা পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। আশা করি, তারা এখন থামবে। দুই দেশের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমি চাই এই সংঘাত বন্ধ হোক।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তবে অবশ্যই করব।

এদিকে, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানও এই উত্তেজনা নিরসনে এগিয়ে এসেছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এ খবর নিশ্চিত করেছে।

এর আগে, আরাকচি পাকিস্তান সফর করেন। দুই দেশের পররাষ্ট্র বিষয়ক নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনার পর ইরান জানিয়েছে, তারা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত। তেহরান জানিয়েছে, তারা দুই দেশের সঙ্গেই ইতিবাচক সম্পর্ক বজায় রাখবে।

গত মঙ্গলবার রাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায়। পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, এ হামলায় ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। বর্তমানে তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে।

ভারতের হামলার পর ডোনাল্ড ট্রাম্প এ ঘটনাকে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছিলেন। দুই দেশের মধ্যে চলমান সংকট সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি হতাশাজনক। ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা এই খবর শুনেছি।

তিনি আরও বলেন, আমার মনে হয়, অতীতের ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তারা (ভারত-পাকিস্তান) দীর্ঘদিন ধরে লড়াই করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31