IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> অবিলম্বে তেহরান খালি করতে হবে, ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি

অবিলম্বে তেহরান খালি করতে হবে, ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এমন প্রেক্ষাপটে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের উদ্দেশে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৭ জুন) সিএনএনের লাইভ প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একটি পোস্টে তেহরানের সাধারণ নাগরিকদের দ্রুত শহরটি ত্যাগের আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প বলেছেন, “সবার অতিসত্বর তেহরান ছেড়ে যাওয়া উচিৎ।” তবে তিনি কেন এই সতর্কতা দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

তিনি আরও বলেন, “ইরানকে যে চুক্তিতে স্বাক্ষর করতে বলা হয়েছিল, তা করলে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হতো না। এটা এক বিশাল লজ্জা এবং অপ্রয়োজনীয় প্রাণহানির কারণ হয়েছে। আমি বহুবার বলেছি—ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।”

ট্রাম্পের এই মন্তব্য যুদ্ধের বিস্তার নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। যদিও ইরানি প্রেসিডেন্ট ইতোমধ্যেই জানিয়েছেন, তেহরান যুদ্ধের বিস্তার চায় না, তবে ইসরায়েলের আক্রমণের জবাব অবশ্যই দেবে।

এর আগে গত শুক্রবার ভোরে ইরানে আকস্মিকভাবে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। চলমান পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষেই বহু প্রাণহানি ঘটেছে।

ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন শীর্ষ সামরিক কর্মকর্তা, সেনা কমান্ডার এবং অন্তত ১১ জন পরমাণু বিজ্ঞানী। অন্যদিকে, ইরানি হামলায় ইসরায়েলে প্রাণহানির সংখ্যা ২০ ছাড়িয়েছে বলে জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তা খুব দ্রুত মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ অবস্থা ছড়িয়ে পড়তে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31