IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইরানে সামরিক হামলায় নীতিগত অনুমোদন ডোনাল্ড ট্রাম্পের

ইরানে সামরিক হামলায় নীতিগত অনুমোদন ডোনাল্ড ট্রাম্পের

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে সামরিক হামলার নীতিগত অনুমোদন দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছেন—পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপে যেতে প্রস্তুত তিনি। তবে এখনই হামলা না চালিয়ে তেহরানের সম্ভাব্য সমঝোতার পথ খোলা রাখছেন।
ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৬৩৯ জন: হিউম্যান রাইটস

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। পাহাড়ের গভীরে অবস্থিত এ স্থাপনাটি ধ্বংসে প্রয়োজন হবে উচ্চমাত্রার বিধ্বংসী বোমা। সামরিক বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্রের একটি প্রধান কৌশলগত লক্ষ্য।

সম্প্রতি এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি করতেও পারি, নাও করতে পারি।” পাশাপাশি তিনি ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ আহ্বান জানিয়ে বলেন, “আগামী সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ হবে, এমনকি পুরো সপ্তাহও লাগতে নাও পারে।”

তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের এই হুমকিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, “ইরান আত্মসমর্পণ করবে না। যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে তার চরম মূল্য দিতে হবে।”

এদিকে গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছে তৃতীয় একটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার। দ্বিতীয় একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রওনা হয়েছে আরব সাগরের দিকে।

যদিও পেন্টাগনের দাবি—এগুলো প্রতিরক্ষামূলক প্রস্তুতি, তবে বিশ্লেষকদের মতে, এটি আসলে সম্ভাব্য আক্রমণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রস্তুতি সুসংহত করার কৌশল। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে সামরিক অভিযানের পরিকল্পনার ইঙ্গিতই মিলছে এতে।

উল্লেখ্য, ইসরাইল-ইরান চলমান সংঘাতে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা ৪৫০ ছাড়িয়েছে। পাল্টা হামলায় ইসরাইলেও নিহত হয়েছেন অন্তত ২৪ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31