IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইসরায়েলের হামলায় কড়া নিন্দা উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

ইসরায়েলের হামলায় কড়া নিন্দা উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানে ইসরায়েলি হামলার কড়া নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একে “মানবতার বিরুদ্ধে অপরাধ” আখ্যা দিয়ে বলেছে, এই হামলা মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি তৈরি করছে।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-তে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইরানের বেসামরিক, পারমাণবিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এতে নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে, যা ক্ষমাহীন অপরাধ। মুখপাত্র আরও বলেন, “ইসরায়েল রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে জড়িত। এই আগ্রাসন অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার ইঙ্গিত বহন করছে।”

এছাড়া, চলমান ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকে হস্তক্ষেপ না করার আহ্বান জানায় পিয়ংইয়ং। তারা অভিযোগ করে, পশ্চিমা দেশগুলোর সমর্থন ছাড়া ইসরায়েলের এই আগ্রাসন সম্ভব নয়। মুখপাত্র বলেন, “ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য এক ক্যান্সারের মতো। তারা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।”

বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশে পিয়ংইয়ং হুঁশিয়ারি দিয়ে জানায়, ইরানের বৈধ সার্বভৌম অধিকার নিয়ে প্রশ্ন তুলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুদ্ধ পরিস্থিতি উসকে দিচ্ছে।

এই বিবৃতি এমন এক সময় এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, ‘ইরান নিয়ে তার ধৈর্য ফুরিয়ে গেছে।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রকে সংযত থাকার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া, একইসঙ্গে সতর্ক করেছে যে, ওয়াশিংটন ও তার মিত্রদের কোনো উত্তেজক পদক্ষেপ পুরো অঞ্চলকে অনিয়ন্ত্রিত সংকটে ঠেলে দিতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31