IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইসরায়েলে ফের মিসাইল হামলা

ইসরায়েলে ফের মিসাইল হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। মঙ্গলবার (১ জুলাই) এই হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “ইয়েমেনের ভাগ্য হবে তেহরানের মতো।”

হামলার সময় জেরুজালেমে সতর্কতা সাইরেন বাজলে আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কার্টজ আরও বলেন, “যারা ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে, তাদের সেই হাত কেটে ফেলা হবে। আমরা প্রথমে তেহরানের সাপের মাথায় আঘাত করব, এরপর হুতিদেরও জবাব দেব।”

অন্যদিকে হামলার দায় স্বীকার করেছে হুতি গোষ্ঠী। তারা বলেছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালিয়ে আসছে হুতিরা। বেশিরভাগ হামলাকে প্রতিহত করার দাবি করে আসছে আইডিএফ।

উল্লেখ্য, হুতিদের হামলার জবাবে ইসরায়েলও এর আগে ইয়েমেনের ভেতরে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

সূত্র: রয়টার্স, আরব নিউজ, টাইমস অব ইসরায়েল

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31