IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> লিড নিউজ >> প্রবাস >> বন্যায় বিপর্যস্ত টেক্সাস: মৃত ২৪, নিখোঁজ ২৫ শিশু

বন্যায় বিপর্যস্ত টেক্সাস: মৃত ২৪, নিখোঁজ ২৫ শিশু

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছে একটি সামার ক্যাম্পের ২৩ থেকে ২৫ জন কিশোরী। শুক্রবার রাতে কাউন্টি শেরিফ ল্যারি এল. লেইথা এই তথ্য নিশ্চিত করেন।

গুয়াডালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট বেড়ে যাওয়ায় এ ভয়াবহ বন্যা দেখা দেয়। ভারী বর্ষণের কারণে নদীর পাশবর্তী এলাকা প্লাবিত হয়ে পড়ে। পানির তোড়ে ক্যাম্প মিস্টিক নামে একটি বেসরকারি সামার ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়, যেখানে প্রায় সাতশ মেয়ে ছিল।

নিখোঁজদের খুঁজে পেতে চলছে বিশাল উদ্ধার অভিযান। মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার, সামরিক বাহন ও ‘হাই-প্রোফাইল ট্যাকটিক্যাল ইউনিট’। এখন পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বন্যাকে “ব্যতিক্রমী বিপর্যয়” হিসেবে অভিহিত করে রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন। তিনি বলেন, “রাতের অন্ধকারেও তল্লাশি চলবে। যতক্ষণ পর্যন্ত সম্ভব, ততক্ষণ চলবে উদ্ধার তৎপরতা।”

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, “সেখানে বিদ্যুৎ নেই, ওয়াই-ফাই নেই। অভিভাবকদের সঙ্গে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে। তবে এখনো নিখোঁজ মানেই তারা হারিয়ে গেছে—এমন নয়। তারা হয়তো শুধু যোগাযোগের বাইরে আছেন।”

এদিকে, আবহাওয়া বিভাগ জানিয়েছে, টেক্সাসের পশ্চিম-মধ্যাঞ্চলে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা নতুন করে বন্যার আশঙ্কা তৈরি করছে। নদীর তীরবর্তী এলাকাগুলোকে ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বন্যার কারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে টেক্সাসে আয়োজিত সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সূত্র: বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31