IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> গাজায় ইসরাইলি হামলায় ১০০ ফিলিস্তিনি নিহত , অনাহারে মৃত্যু ১০

গাজায় ইসরাইলি হামলায় ১০০ ফিলিস্তিনি নিহত , অনাহারে মৃত্যু ১০

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২৪ ঘন্টায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় আরও অন্তত ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিনে অনাহারে প্রাণ হারিয়েছেন আরও ১০ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

আল জাজিরা জানায়, চলমান সংঘাতের মধ্যে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অপুষ্টিজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে। এর মধ্যে বেশিরভাগই গত কয়েক সপ্তাহে ঘটেছে।

গত ২৪ ঘণ্টার মধ্যে ইসরাইলি বিমান ও স্থল হামলায় নিহত ১০০ জনের মধ্যে ৩৪ জন মানবিক সহায়তা নিতে গিয়েছিলেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলাগুলো আবারও প্রমাণ করছে যে, খাদ্য ও ওষুধ সংগ্রহ করতে যাওয়াও গাজায় এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত গাজায় মৃত্যুবরণ করা শিশুদের মধ্যে ২১ জনের বয়স ছিল পাঁচ বছরের নিচে। সংস্থাটির মতে, মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রায় ৮০ দিন কোনো খাদ্যসামগ্রী প্রবেশ করতে না পারায় অপুষ্টি ও অনাহার চরমে পৌঁছায়।

এক যৌথ বিবৃতিতে মার্সি কর্পস, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, রিফিউজিস ইন্টারন্যাশনালসহ ১১১টি আন্তর্জাতিক মানবিক সংস্থা জানিয়েছে—“গাজায় এখন গণ-অনাহারের পরিস্থিতি চলছে।”

তারা জানায়, গাজার সীমান্তের বাইরে বিপুল পরিমাণ খাদ্য, পানি ও ওষুধ মজুদ থাকলেও সেগুলো যথাযথভাবে প্রবেশ করানো সম্ভব হচ্ছে না, ফলে লাখো মানুষ ক্ষুধায় ধুঁকছে।

গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুম বলেন, “এখন ক্ষুধাও বোমার মতো ভয়ংকর হয়ে উঠেছে। মানুষ আর পুষ্টিকর খাবার নয়, শুধু বেঁচে থাকার মতো কিছু চাচ্ছে।”

তিনি আরও বলেন, গাজার মানুষেরা যেভাবে মৃত্যুর বর্ণনা দিচ্ছেন, তা ‘ধীরে ধীরে এবং যন্ত্রণাদায়ক’, যা তিনি ইসরাইলি বাহিনীর “পরিকল্পিত দুর্ভিক্ষ” হিসেবে বর্ণনা করেন।

চলতি বছরের মার্চে গাজার সকল বন্দর ও প্রবেশপথ বন্ধ করে দেয় ইসরাইল। এরপর মে মাসে কিছু সীমিত সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়, যা বিতরণ করছে যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। তবে সংস্থাটির কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও বিশ্লেষক।

জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে গাজায় চলমান মানবিক সংকটকে যুদ্ধাপরাধের শামিল বলে আখ্যা দিয়ে আসছে। কিন্তু ইসরাইল এখনো কোনো ধরনের আন্তর্জাতিক চাপকে তোয়াক্কা না করেই সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31