IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত ৬

ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত ৬

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন চলছেই। চলমান এই উত্তেজনার মধ্যেই এবার ইয়েমেনের রাজধানী সানায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেন এবং ইসরায়েল উভয় দেশের কর্মকর্তারাই এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

হুথি-অনুমোদিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, রোববার সানার একটি তেল স্থাপনা এবং একটি বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েল জানিয়েছে যে, তারা ইয়েমেনের রাজধানীতে একটি প্রেসিডেন্ট ভবন লক্ষ্য করেও হামলা চালিয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং আরও ৮৬ জন আহত হয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা ও অবরোধ বন্ধে চাপ দেওয়ার লক্ষ্যে হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করার দুই দিন পর সানায় হামলা চালালো ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েল রাষ্ট্র এবং এর নাগরিকদের বিরুদ্ধে হুথিদের বারবার আক্রমণের জবাবে এই হামলা চালানো হয়েছে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

এক হুথি সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আল মাসিরাহর এক প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আগ্রাসনে অংশ নেওয়া বেশিরভাগ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

আল জাজিরার যাচাইকৃত একটি ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি হামলার পর রাজধানী সানার আকাশে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

এদিকে হুথি কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি এক বিবৃতিতে বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন গাজার প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখতে নিরুৎসাহিত করতে পারবে না।

হুথি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা আবেদ আল-থাওর বলেন, রোববার সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা চালানোর দাবি মিথ্যা। তিনি বলেন, বেসামরিক অবকাঠামোতে বোমাবর্ষণ করেছে ইসরায়েল।

আল-থাওর আল জাজিরাকে বলেন, রোববার ইসরায়েল যে প্রেসিডেন্ট ভবনে আঘাত হেনেছে তা অনেক আগে থেকেই পরিত্যক্ত। তবে ইসরায়েল যা করছে তাকে বর্বরতা বলে উল্লেখ করেন তিনি।

এক বিবৃতিতে বলা হয়েছে, এই আগ্রাসন প্রমাণ করে যে শত্রু দেশ ইসরায়েল আমেরিকান সমর্থন নিয়ে আরব ও মুসলিম জাতির বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ চালাচ্ছে। এদিকে ইয়েমেনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে হামাস এবং এসব হামলাকে আরব সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31