IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> মালদ্বীপ তামাকমুক্ত প্রজন্ম গড়তে ধূমপান নিষিদ্ধ করলো

মালদ্বীপ তামাকমুক্ত প্রজন্ম গড়তে ধূমপান নিষিদ্ধ করলো

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণ করা সকলের জন্য ধূমপান নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে মালদ্বীপ। এই উদ্যোগের লক্ষ্য হলো জনস্বাস্থ্য রক্ষা করা এবং তামাকমুক্ত প্রজন্ম গঠন করা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এভাবে তামাকজাত পণ্যের ওপর প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা কার্যকর করা একমাত্র দেশ হলো মালদ্বীপ। অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত পণ্য বিক্রি করলে ৫০,০০০ রুপিয়া (প্রায় ৩,২০০ ডলার) এবং ভ্যাপ ব্যবহার করলে ৫,০০০ রুপিয়া (প্রায় ৩২০ ডলার) জরিমানা করার বিধান করা হয়েছে।

দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এ বছরের প্রথম ভাগে এই পদক্ষেপটি শুরু করেন যা শনিবার (১ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নতুন বিধান অনুযায়ী ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পর জন্মগ্রহণকারীদের মালদ্বীপে তামাকজাত পণ্য ক্রয়, ব্যবহার বা বিক্রি করা নিষিদ্ধ।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই নিষেধাজ্ঞা সব ধরনের তামাক পণ্যের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ই-সিগারেট ও ভ্যাপিং পণ্যের আমদানি, বিক্রয়, বিতরণ, মালিকানা ও ব্যবহার সবকিছুই সকল বয়সের মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও তামাকজাত পণ্য বিক্রির আগে বাধ্যতামূলকভাবে ক্রেতার বয়স যাচাই করতে হবে।

পর্যটনের জন্য বিখ্যাত হাজারের বেশি প্রবালদ্বীপ নিয়ে গঠিত দেশটিতে এই নিয়মটি কেবল নাগরিকদের জন্য নয় বরং পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31