ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার অংশ হিসেবে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগে নওগাঁর মহাদেবপুরে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তিনদিন ব্যাপী এ মোলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম বিনতে আজিজ।
এসময় অন্যদের মধ্যে রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাইগাঁ ইউপি চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক কুহিনূর আক্তার কুমু, মর্ত্তুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুস, উপজেলা কেন্দ্রীয় পাঠাগারের গ্রন্থাগারিক ও সাংবাদিক লিয়াকত আলী বাবলু, সাংবাদিক ও সংগঠক মো. আইনুল হোসেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ মো. আল-মামুন, সংগঠক আবু নাইম, বিক্রয় কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রমুখ।
এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমবেত হয়েছিলেন। প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলার স্টল উন্মুক্ত থাকবে। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে মহাদেবপুর উপজেলা প্রশাসন।



