ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার পাম্পে এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় পাম্প ম্যানেজারসহ ৩ জনকে আটক করে পুলিশ ।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে রহনপুর পৌরসভার খয়রাবাদের অবস্থিত রায়হান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, নাচোল থানা পুলিশের গাড়ি চালক পুলিশ কনস্টেবল শওকত আলী থানার নষ্ট গাড়ির মোবিল নিতে পাম্পে স্লিপ জমা দিয়ে দাঁড়িয়ে ছিল।
এরপর রহনপুর পৌর এলাকার খয়রাবাদে অবস্থিত রায়হান ফিলিং স্টেশনের প মালিক সাবেক গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেন আলিমের ছোট ছেলে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভা আব্দুল্লাহ আল রায়হান সেখানে তেলের জন্য সাদা পোশাকে অপেক্ষমান পুলিশ সদস্য শওকক আলীর সাথে দুর্ব্যবহার করলে তিনি এ ঘটনার প্রতিবাদ করলে তার কর্মীদের সাথে তার উপর চড়াও হয় এবং তাকে মারধর করে।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শহিদুল ইসলাম জানান, পুলিশ আহত অবস্থায় পুলিশ সদস্য শওকত আলীকে হাসপাতালে নিয়ে এলে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।তিনি বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে পাম্প কতৃপক্ষের সাথে মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা হলে তারা কেউ কোন বক্তব্য দিতে রাজি হয়নি।
এদিকে, এ ঘটনা প্রসঙ্গে গোমস্তাপুর থানার ওসি নুরে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই পাম্প ম্যানেজারসহ ৩ জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রসঙ্গত: চলতি মাসে ওই পাম্পে তেল ক্রয় করতে গিয়ে ৫ জন মারধরের শিকার হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।



