IMG-LOGO

শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে ১২ বছরের শিশু ৩ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতকবাগমারায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধারবাগমারায় নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজতানোরে প্রয়াত রফিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলপবায় বৈরাগীর খাল পুনঃখননে ফিরবে কৃষির প্রাণ, উপকৃত হবে ২০ হাজার পরিবার: এমপি মিলন‘পশ্চিমবঙ্গে মুসলমানদের ভোটাধিকার হরণের প্রভাব বাংলাদেশেও ফেলতে পারে’মোহনপুরে ‘গুজব প্রতিরোধে’ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভাবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি আনারুল, সম্পাদক রাজিবতানোরে সিভিক ফোরামের মতবিনিময় সভারাসিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধনপুঠিয়ায় রাতের আঁধারে ২ টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষ টাকার মাছ মারলো দুর্বৃত্তরা‘গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর মধ্যে আনতে চায় সরকার’রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়বাগমারায় ছিনতাইকারীর চোখে মোটরসাইকেলের লাইট ধরে রক্ষা পেল ব্যবসায়ীপরিবেশ বান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পরিষদের আয়োজনে অসহায় ব্যক্তি ও শিক্ষার্থীদের চিকিৎসাসহায়তাসহ বিভিন্ন প্রকল্পের আওতায় আর্থিক অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ কাওসার হাবীবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাজশাহী জেলা পরিষদের কোটি কোটি টাকার বড় প্রকল্প না থাকলেও ছোট ছোট উন্নয়নমূলক প্রকল্প রয়েছে, যেগুলো সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, “জেলা পরিষদ রাজশাহী সিটি কর্পোরেশন-সহ ৯ উপজেলা নিয়ে কাজ করছে। সে তুলনায় বরাদ্দ সীমিত হলেও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে। সীমিত সম্পদের মধ্যেও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

উপকারভোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এলাকা বা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, সেই টাকার কোনো অংশ কাউকে দিতে হবে না। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশ দেশে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। জনগণের কল্যাণে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগাতে হবে।”

তিনি আরও বলেন, সমাজের অসহায়, দুস্থ ও মেধাবী শিক্ষার্থী এবং চিকিৎসাসেবায় সহায়তার মাধ্যমে জেলা পরিষদ মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে ১৪ জন উপকারভোগীর মাঝে ১ লাখ ৭৭ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় ১৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ১৫ লাখ ৫২ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, সহকারী প্রকৌশলী মোঃ আল আমিন মল্লিক, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল আলিম, প্রধান সহকারী এ.কে.এম. এ.এস.এম. আল মতিন এবং উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আলেফ আলী।

এছাড়াও জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।###

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930