IMG-LOGO

রবিবার, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবিরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী গ্রামের চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশাগোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ১৩ বছর বয়সী স্কুলছাত্রীকে অপহরণ, উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলনওজন কমানোর পর ত্বকে কিছু পরিবর্তন আসেপ্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফলবগুড়া বিট মডেল স্কুল চ্যাম্পিয়ননাবিক হত্যার প্রতিবাদ জানাতে গিয়ে উল্টো যুক্তরাষ্ট্রের ‘ধমক’ খেলো ভারত‘এমবাপ্পে নয়, আমার রেকর্ড ভাঙতে মেসিকে স্বাগতম’সাবেক মহাপরিদর্শক বেনজীর দুবাই পুলিশের হাতে গ্রেপ্তাররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৭ জনকুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন হলো বহির্বিভাগ বন্ধ, চরম দুর্ভোগে রোগীরাগোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনগোমস্তাপুরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনপ্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী গ্রামের চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশা

রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী গ্রামের চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশা

ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী গ্রামের চাঁদপাড়ার একমাত্র চলাচলের রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। রাস্তাটি পাকা না হওয়ার কারণে একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় কাঁদা আর পানি। ফলে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, কৃষকদের পণ্য বাজারে নেওয়া ও সাধারণ মানুষের চলাচলের চরমভাবে ব্যাহত হচ্ছে।

গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত গ্রামটিতে প্রবেশের চার চারটি রাস্তায় কাঁচা। একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কাঁদা, পানি ও ভাঙ্গা এই রাস্তা দিয়ে যানবাহন তো দুরের কথা পায়ে হেঁটেও চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। গ্রামের একাধিক ব্যক্তির সাথে কথা হলে তারা অভিযোগ করে বলেন, আমাদের এখানকার মেম্বার ও চেয়ারম্যানেরা শুধু নির্বাচনের আগেই খোঁজখবর নেন, পরে আর বছরের পর বছর পার হলেও কোনো খোঁজখবর রাখেন না।

বিগত ১০ বছর পার হলেও এখানকার রাস্তা পাকা অথবা সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেননি বলেও অভিযোগ করেন স্থানীয়রা। কয়েকজন ক্ষুদে শিক্ষার্থীর সাথে কথা হলে তারা জানান, আমাদের গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি এতটাই খারাপ যে একটু বৃষ্টি হলেই স্থূলে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় পার পিচলে গিয়ে সড়কের পোশাক নস্ট হয়ে যায়।

এমতাবস্থায় অন্তত পক্ষে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া ও কারিগরপাড়ার প্রবেশের একমাত্র চলাচলের রাস্তাটি পাকা করার জন্য মাননীয় এমপি ভিপি আয়নুল হক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকাবাসী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031