IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়জরুরি অবতরণের সময় আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, নিখোঁজ এক সেনামহাদেবপুরে জামায়াত কর্মীর বাড়িথেকে ৩শ বস্তা সার উদ্ধারএইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের এমপি ডাঃ আব্দুল বারীর শুভেচ্ছাতানোরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মৃত গৃহবধূর সোনার কানের দুল চুরিমোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থীপুঠিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ১৯টি মহিষ ডাকাতিতারাগঞ্জে ক্ষতিগ্রস্ত ও দরিদ্রের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ভর্তি ১৬৩গোদাগাড়ীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা
Home >> টপ নিউজ >> শিক্ষা >> বাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও

বাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : সারা দেশের ন্যায় রাজশাহীর বাগমারা উপজেলায় বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। উপজেলার ১১টি কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি কেন্দ্র সচিব, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে আগেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। ইউএনও সেলিম আহমেদের স্বাক্ষরিত এক অফিস আদেশে উপজেলার ১১টি কেন্দ্রের সার্বিক তদারকির জন্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া কেন্দ্র সচিব, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে প্রতিটি কেন্দ্রে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো ধরনের অনিয়ম, নকল বা বিশৃঙ্খলার ঘটনা না ঘটে। প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে। কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ছিলেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ, নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

প্রথম দিনের পরীক্ষা শেষে কেন্দ্রগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনা বা অনিয়মের খবর পাওয়া যায়নি। উপজেলা প্রশাসনের সার্বিক তদারকি ও সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অভিভাবক, শিক্ষক ও পরীক্ষার্থীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930