IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল সীলগালাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়বএকটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তারসিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণপবায় গবাদিপশু ও হাঁস-মুরগির বিনা মূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি, মিলনইসলামী ব্যাংক ঘিরে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিকরাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎজুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামী মঙ্গলবারমান্দায় যৌতুক দাবির অভিযোগে আদালতে স্বামীর বিরুদ্ধে মামলাতানোরে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্নহত্যাইউক্রেনে ট্রেনে রুশ ড্রোন হামলাকুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহতরাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ
Home >> শিক্ষা >> টপ নিউজ >> ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়ব

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়ব

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা মুহাম্মদ আলী জিন্নাহর বিতর্কিত ছবি ছিঁড়ে ফেলেছেন আবু তৈয়ব হাবিলদার নামে সাবেক এক শিক্ষার্থী। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সংগ্রহশালায় গিয়ে ফ্রেম ভেঙে ছবিটি ছিঁড়ে ফেলেন তিনি।

আবু তৈয়ব ডাকসু নির্বাচনে আলোচিত ও বয়োজ্যেষ্ঠ সহসভাপতি (ভিপি) প্রার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী ছিলেন।

ছবিটি সংগ্রহশালায় স্থাপনের পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ছবি ছিঁড়ে ফেলার আগে আবু তৈয়ব হাবিলদার বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সূত্রটা জিন্নাহ তৈরি করে দিয়েছে। কার্জন হলে ছাত্র-ছাত্রীদের সামনে বলে যে, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে, বাংলা হবে না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র প্রতিবাদ করেছিলেন। তারা বলেছিলেন, জিন্নাহ সাহেব, আপনার এই সিদ্ধান্ত আমরা মানি না।’

তিনি আরও বলেন, ‘ভাষা আন্দোলনের মূল নায়ক হিসেবে প্রিন্সিপাল আবুল কাসেম ১১ মার্চ ১৯৪৮ শুরু করেছিলেন এবং তাঁর নেতৃত্বে হরতাল পালন হয়েছিল। সেখানে অনেক ছাত্র গ্রেপ্তার হয়েছিলেন, দুই হাজারের ওপরে। সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031